বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ

বগুড়ায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী সহ আটক ১২


বগুড়ার কাহালুতে মাদক ব্যবসায়ী, জুয়ারি এবং ওয়ারেন্টভুক্ত নারী আসামি সহ ১২ জনকে আটক করেছে পুলিশ। ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার খিয়ার ভুগইল গ্রামের মৃত হুজুর আলীর ছেলে শহিদুল ইসলাম (২৪) কে ১ হাজার পিচ নেশা জাতীয় ট্যাবলেট সহ এবং সকাল ৬ টায় উপজেলার দামগাড়া এলাকার মৃত আঃ হামিদের ছেলে কামরুজ্জামান (৪৩) কে ৫০০ পিচ নেশা জাতীয় ট্যাবলেট সহ আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম।


তিনি আরও জানান, কাহালু থানা পুলিশের আলাদা এক অভিযানে জামগ্রাম ইউনিয়নের পানাই এলাকার হবিবর রহমানের ছেলে শামীম হোসেন (৪০)এর বাড়ি থেকে জুয়া মামলার আসামী পানাই এলাকার মৃত ওসমান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫২), একই এলাকার আবু তাহের এর ছেলে মানিক (২৮), বাঘোপাড়ার লোকমান হাকিমের ছেলে রাজু প্রাং (৩৮), হবিবর রহমানের ছেলে শামীম হোসেন (৪০), ভাগজোড় কালিপাড়ার হারুন অর রশিদ এর ছেলে শুভ (২৬) কে ০২ সেট তাস সহ আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ১,১১০/- টাকা জব্দ করা হয়। এছাড়াও সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী লোহাজাল এলাকার বদিয়ার রহমান এর মেয়ে আসমা খাতুন, সিআর ওয়ারেন্টভুক্ত আসামী শিকলওড় এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী রেহেনা বেগম, ভেটিসোনাই এলাকার নাজিম উদ্দিন এর মেয়ে নাজমা বেগম কে আটক করেছে পুলিশ।


একইসাথে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায় হাজরাদিঘী এলাকার মৃত খয়বর আলীর ছেলে মামুনুর রশিদ পিন্টু ((৪৫), খোরশেদ আলমের ছেলে নুরনবী (৩০) আটক করা হয়। কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। 

Tag
আরও খবর







deshchitro-6a33e9b87410e-180626065104.webp
বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন

২ ঘন্টা ৪৯ মিনিট আগে