ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

বঙ্গমাতার সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2022 09:53:34 am

সংগৃহীত ছবি


নিউজ ডেস্ক: 


বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।


সোমবার (৮ আগস্ট) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় নেতারা। 


এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, শাজাহান খান, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবু উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল, মির্জা আজম, এস এম কামাল হোসেন, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামসুন্নাহার চাঁপাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


পরে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।


শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ ফজিলাতুন নেছা একজন আদর্শ নারীর রোল মডেল। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের শুধু সহধর্মীনী ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের সহযোদ্ধা, সহকর্মী। সংকটে সংগ্রামে বেগম মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সবচেয়ে বিশ্বস্ত সহযোদ্ধা। 


আজকে আমরা একটা বিষয় বলতে পারি, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে শেখ মুজিব হয়েছেন জাতির পিতা হয়েছেন তিনি। সংকটে সংগ্রামে বিশ্বস্ত সহযাত্রী হিসেবে পাশে না থাকতেন, পরিবারকে দলকে সংকটে সামাল দিতে না পারতেন তাহলে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু হওয়া জাতির পিতা হওয়া ছিল অনেক দূরে। বেগম মুজিব সংকটে সংগ্রামের পাশে ছিলেন।

আরও খবর