বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

বিএনপির কালো পতাকা মিছিলের অনুমতি

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-01-2024 09:26:08 am

আগামী শনিবার (২৭ জানুযারি) ঢাকায় নয়াপল্টনে কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি।


২৫ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


সরকারের পদত্যাগ এবং দ্বাদশ সংসদের নতুন অধিবেশন বাতিলের প্রতিবাদে এর আগে শুক্রবার (২৬ জানুয়ারি) এবং শনিবার (২৭ জানুয়ারি) ২ দিনের কালো পতাকা মিছিল করার ঘোষণা করে বিএনপি।


রুহুল কবির রিজভী বলেন, শনিবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হবে। আমরা চিঠি দিয়েছি। আমাদের মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী কথা বলেছেন। উনি আমাকে জানিয়েছেন, মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে।


তিনি জানান, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে আগামীকাল শুক্রবার কালো পতাকা মিছিল জেলায় জেলায় অনুষ্ঠিত হবে। আর ঢাকা বাদে যেসমস্ত জেলাগুলোর সঙ্গে মহানগর আছে, সেগুলো একসঙ্গে কর্মসূচি পালন করা হবে শনিবারে।


প্রসঙ্গত, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী অনুমতির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে ডিএমপি থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও খবর



6ac5ed666b270-071026125742.webp
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

৩ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে