হালুয়াঘাটে ‘জৈব কৃষি বিষয়ক’ ফলো-আপ প্রশিক্ষণ অনুষ্ঠিত একশ’ পৌরসভা-উপজেলায় প্রার্থী দিল এনসিপি কুড়িগ্রামে বিশ্ব মা দিবস ২০২৬ উপলক্ষে মানবাধিকার ও জনকল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন। ইবনে সিনা ট্রাস্ট ও মাছরাঙ্গা কমিউনিকেশনের কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে কালবৈশাখী গাছ ভেঙে ঘর তছনছ। অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধা বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে চুরির হিড়িক মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়... শান্তিগঞ্জে ধানবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের নোয়াখালীতে গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫ কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি, ফসল উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা সুবিপ্রবি-মাউন্ট এডোরার স্বাস্থ্যসেবা চুক্তি পুলিশ উদ্ধার করল সামিরের ঝুলন্ত লাশ আসন্ন বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির মনোনয়ন পেলেন ইয়াহিয়া জিসান তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা-জাহাজে হামলার হুমকি ইরানের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্ব মা দিবসে সাংবাদিক জামাল কাড়ালের মায়ের রোগমুক্তি কামনা কালিগঞ্জ প্রেসক্লাবে নিহত পরিবারের সংবাদ সম্মেলন নলতায় ডেয়ারি কারখানায় গভীর রাতে হামলার অভিযোগ

মির্জাগঞ্জে দুইটি চোরাই ছাগলসহ দুই চোর গ্রেপ্তার

আটককৃত ছাগল চোরেরা।

পটুয়াখালীর মির্জাগঞ্জে দুইটি চোরাই ছাগলসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 


বুধবার (২৪ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে তাদেরকে উপজেলার কাঠালতলী এলাকা থেকে ছাগলসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত একটি মামলা হয়।

আটককৃত হলেন, ঝালকাঠির কেওরা ইউনিয়নের পাকমহল (বড়বাড়ী) এলাকার মৃত রব হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (৩০) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার ছত্রকান্দা গ্রামের ইউনুচ প্যাদার ছেলে এলিন প্যাদা (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের সুলতানাবাদ ব্রিজের দক্ষিণ পাশ থেকে আনছার হাওলাদার নামে এক ব্যক্তির দুইটি ছাগল নিয়ে চোরেরা সিএনজি যোগে বরিশালের দিকে পালিয়ে যাচ্ছিলেন। এসময় তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে ধাওয়া করে কাঠালতলী এলাকায়  গিয়ে আটক করে। 

বিষয়টি সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ওসি  হাফিজুর রহমান বলেন, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। থানা পুলিশ যেকোন ধরনের চুরি ও অপরাধ প্রতিরোধে সার্বক্ষণিক তৎপর রয়েছে।

আরও খবর