ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-01-2024 04:02:06 am

আসন্ন অলিম্পিককে সামনে রেখে বাছাইপর্বে খেলছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। যদিও তাদের উত্তরসূরীদের শুরুটা ভালো হয়নি।


তবে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর পেরুর বিপক্ষে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। দক্ষিণ আমেরিকার প্রি-অলিম্পিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা জয় পেয়েছে ২-০ ব্যবধানে।


ভেনেজুয়েলার পলিদেপোর্টিভো মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও পেরু। এই ম্যাচ জিতে গ্রুপ ‘বি’র টেবিলের শীর্ষে ওঠে গেছে আর্জেন্টিনা। জাভিয়ের মাসচেরানোর দলের হয়ে গোল করেছেন থিয়েগো আলমাদা ও লুসিয়ানো গোনদু। লাতিন আমেরিকার ম্যাচ মানেই অতিরিক্ত পেশিশক্তির মহড়া। এই ম্যাচেও দু’দলই সেই নজির দেখিয়েছে।


যদিও এদিন ম্যাচের প্রথমার্ধ ছিল কিছুটা বিতর্কিত। আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি ও গোল না দেওয়ার সিদ্ধান্ত যায়। ফলে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। একের পর এক ফাউল করেই তাদের ক্ষান্ত থাকতে হয়!


আর্জেন্টিনার হয়ে দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ডেডলক ভাঙেন অধিনায়ক থিয়াগো আলমাদা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। পেরুও এরপর গোল শোধে মরিয়া ওয়ে ওঠে। কিন্তু তারা বারবার ব্যর্থ হয় আর্জেন্টিনার রক্ষণে গিয়ে। শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে থিয়াগো আলমাদার কাছ থেকে বল পেয়ে দ্বিগুণ লিডে জয় নিশ্চিত করেন গুনদো।


আগের ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পর এবার পূর্ণ পয়েন্ট পেল আর্জেন্টিনা। ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে গোল গড়ে তারা শীর্ষে ওঠে গেল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্যারাগুয়ে। আসন্ন অলিম্পিকে খেলতে হলে শেষ পর্যন্ত নম্বর ওয়ানেই থাকতে হবে মাসচেরানোর দলকে। সর্বশেষ দুই অলিম্পিকে গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া আর্জেন্টিনা এবার সোনার পদকের লক্ষ্যে প্যারিসে যেতে চায়। শিরোপার জন্য মরিয়া দলটি এই আসরে মেসি ও ডি মারিয়াকেও পাঠাতে চায় প্যারিসে।


উল্লেখ্য, লাতিন আমেরিকা থেকে দুটি দল ‍উঠবে আসন্ন অলিম্পিকে। সেলক্ষ্যে ১০টি দল ভাগ হয়ে খেলছে দুই গ্রুপে। ‘এ’ গ্রুপে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া ও ইকুয়েডর। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে আছে চিলি, পেরু ও উরুগুয়ে।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৪১ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪৪ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে