দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

"পাবিপ্রবি'র বাসের ভিটিএস সিস্টেম এবং ওয়ার্কশপের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন "

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-10-2022 09:14:18 pm



পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য ক্যাম্পাস বাস  এ ভিটিএস প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে উক্ত সিস্টেম ব্যাবহার করে, বাসের লোকেশন জানতে পারবে এবং সঠিক সময়ে নির্ধারিত বাস স্টপেজ থেকে বাসে উঠে  ক্যাম্পাসে আসতে পারবে।  


ভেহিক্যাল ট্রাফিক সিস্টেম (ভিটিএস) এবং পরিবহন পুলের জন্য ওয়ার্কশপের শুভ উদ্বোধন  করে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। 


উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  অধ্যাপক ড. এস এম মোস্তাফা কামাল, কোষাধ্যক্ষ ড. কে এম সালাহউদ্দীন। 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব এবং সঞ্চলনা করেন পরিবহন পুলের প্রশাসন ড. মোঃ রাহিদুল ইসলাম। 


এ সময় আরো উপস্থিত  ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ । 


 উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন,আলোচনা সভায় উপাচার্য বলেন, বর্তমানে প্রযুক্তির ব্যবহার সর্বত্র হচ্ছে। আমরাও প্রযুক্তির যথার্থ ব্যবহার করছি। আমরা কোন জায়গাতে গেলে এখন গুগল ব্যবহার করে লোকেশন বের করি। ভেহিক্যাল ট্র‍্যাকিং সিস্টেম সারা বিশ্বের সাধারণ একটা বিষয় হলেও আমাদের দেশে এখনো এটার প্রচলন ঐভাবে হয়নি। আমরা এই প্রযুক্তিটি চালু করতে পেরে আনন্দিত। 


এবিষয়ে তিনি আরও বলেন, প্রযুক্তির ব্যবহার এখন সর্বত্রই হচ্ছে। তবে আমাদেরকে প্রযুক্তির ইতিবাচক দিকটা ব্যবহার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বাসে যে প্রযুক্তির ব্যবহার আমরা শুরু করেছি আশা করি এর সুফল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাই ভোগ করতে পারবেন।

Tag
আরও খবর