নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী চেয়ারম্যান ডালিমের আত্মপ্রকাশ

আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিম। মঙ্গলবার (জানুয়ারী) দুপুরে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। 

খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরন চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ এস এম শাহনেওয়াজ ডালিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আশাশুনির সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছার দিপু, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দীপ, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ, বিশিষ্ট সমাজসেবক শেখ জালাল উদ্দীন, সাবেক চেয়ারম্যান নুরুল আলম সহ বড়দল, আনুলিয়া, প্রতাপনগর, শ্রীউলা, আশাশুনি সদর, বুধহাটা, কুল্যা, দরগাহপুর, কাদাকাটিসহ ১১ ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।
বক্তারা বলেন, যিনি আমাদের সুখে-দুঃখে সবসময় নেতাকর্মীদের খোঁজ রাখেন ও নেতাকর্মীদের পাশে থাকেন আমরা এমন প্রার্থী হিসেবে খাজরার ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডালিমের সমর্থন জানাচ্ছি। এবার নৌকা প্রতীক থাক আর নাইবা থাক আমরা একক প্রার্থী হিসেবে ডালিমকে বিপুল ভোটে জয়যুক্ত করতে চাই। এর জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
Tag
আরও খবর