বিপৎসীমা ছাড়াতে পারে তিস্তার পানি, প্লাবিত হতে পারে ১২ জেলার নিম্নাঞ্চল কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ নাকুগাঁও ও কাটাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৫ ! ট্রাক চালক আটক আক্কেলপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির মৃত্যু. পীরগাছায় ঋণ খেলাপির মামলায় ব্যবসায়ী গ্রেফতার চিলমারীতে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ারে বিতরণ করা হয়েছে। শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে নারী ফুটবলারদের মাঝে বাইসাইকেল বিতরণ ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজনকে দেওয়া হলো অটোরিকশা মাদারীপুরের কালকিনিতে সা*পের কা*মড়ে নারীর মৃ*ত্যু নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জন্মদিন শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড ৫ বছরের শিশুকে ধর্ষণ পর হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ আশাশুনিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত লাখাইয়ে ঝাড় ফুঁ নামে প্রতারণা, হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা। বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা

আধুনিক চাটখিল রুপান্তর করাই আমার লক্ষ্য- কাজী টিটু



 আধুনিক চাটখিল রুপান্তর করা, আগামীতে একটি সুন্দর ও পরিচ্ছন্ন চাটখিল গড়ার লক্ষ্যে আপনাদের সহযোগিতা কামনা করছি, এমন মন্তব্য করেন  আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগ নেতা কাজী টিটু। 


সোমবার ২২ জানুয়ারি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মমিনপুরের কৃতি সন্তান আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে প্রচারণা শুরু করেন। বিকেল থেকে রাত পর্যন্ত মমিনপুর ও সাহাপুর বাজারের ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে গণসংযোগ করেন। 


 প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে, স্মার্ট চাটখিল উপজেলা গড়া ও আধুনিক চাটখিল রুপান্তর করতে কাজী টিটু সকলের সহযোগিতা কামনা করেছেন কাজী টিটু।


গণসংযোগ শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যেভাবে মূল্যায়ন করছেন তাতে আমি আশাবাদী। 


তিনি আরও বলেন, চাটখিল সোনাইমুড়ী আসনের তিন বারের সাংসদ এইচ এম ইব্রাহিম অবিচল আস্থায় রাজনৈতিক মাঠে আছি। আশা করছি আমাদের নেত্রী শেখ হাসিনা ও এ আসনের সাংসদ আমার বিষয়ে বিবেচনায় রাখবেন। 


এ সময় উপস্থিত ছিলেন সুজায়েত উল্লা সুজা, বীর মুক্তিযোদ্ধা আহসান উল্যা, মোঃ সুমন, মোঃ সোহাগ, মোঃ বেল্লাল প্রমূখ। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর