ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

জেলা পরিষদ নির্বাচন: শেষ মুহুর্তে উত্তাপ ছড়াচ্ছে রাজাপুরে

আগামী ১৭ অক্টোবর সোমবার অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচন নিয়ে ঝালকাঠির রাজাপুরে জনমনে তেমন একটা আগ্রহ দেখা যায়নি এতদিন। পরোক্ষ ভোটের এই নির্বাচনে কোন ধরনের উত্তাপও ছড়ায়নি।


 তবে নির্বাচনে রয়েছে ক্ষমতাসীন দলের প্রার্থীদের ছড়াছড়ি। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী না হলেও জেলার ৩নং ওয়ার্ড রাজাপুরে উপজেলা আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছেন একাধিক।

আর এই বিদ্রোহী প্রার্থীরা পদ-পদবী ধারন করছেন উপজেলা আ.লীগের। একারনেই দ্বিধা বিভক্তি হয়ে রাজনৈতিক কারণে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছেন ক্ষমতাসীনরা প্রার্থীদের পক্ষে বিপক্ষে।

সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার নন এমন ব্যক্তিদের এই এলাকায় অবস্থানের নিষেধাজ্ঞা জারি করলেও প্রশাসন এখন পর্যন্ত বৈধ অস্ত্র বহন চলাচল ও প্রদর্শন নিষিদ্ধ করেননি।

অপরদিকে এ নির্বাচনী এলাকার ঝালকাঠির জেলার সদর ও নলছিটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন না থাকায় এলাকায় বাড়ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে বিপক্ষে ক্ষমতাসীন দলেন নেতাদের ভীড়।

সরেজমিনে জানা গেছে, নির্বাচনে ৭৯ জন ভোটারের মধ্যে রাজনৈতিক ভাবে নিস্কীয় অর্ধেক ভোটার ভোট প্রয়োগে এসে ঝুঁকির মধ্যে পরতে চাচ্ছেন না। প্রার্থীদের মধ্য থেকে তাদেরকে নিরাপত্তা নিশ্চিতের কথা বলা হলেও তারা বিশ^াস করতে পারছেন না।

দেখা গেছে, ক্ষমতাসীন দলের  প্রার্থীদের পক্ষে আচরণ বিধি না মেনে মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভোটারদের কাছে যাচ্ছেন। নির্বাচনে রাজাপুর ওয়ার্ডে রয়েছেন একজন সাবেক ইউপি চেয়ারম্যান সহ চার প্রতিদ্বন্দ্বী, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ২ (রাজাপর, কাঠালিয়া) ওয়ার্ডে সাবেক জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সহ ৪ জন প্রতিদ্বন্দ্বী মাঠে লড়ছেন।

নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে সহকারী রিটানিং অফিসার ওহিদুজ্জামান মুন্সি বলেন, নির্বাচন চলাকালীন সময়ে ভোট কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দ্বারা নির্বাচন কমিশন সচিবালয় মনিটরিং করবেন।  এছাড়াও রিটানিং অফিসার জেলা প্রশাসক ঝালকাঠি মহোদয় ইতিমধ্যে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও নিবার্হী ম্যাজিষ্ট্রেটদের দায়িত্ব দেওয়া হয়েছে। শৃংখলা ও নিরাপত্তা রক্ষার্থে পুলিশ সহ অন্যান্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়ন সহ নির্বাচন চলাকালীন সময়ে ভোট কেন্দ্রে প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত থেকে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠ ও শান্তি পূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করবেন।



Tag
আরও খবর