দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

শেষ টি-টোয়েন্টিতে উইন্ডিজকে গুঁড়িয়ে দিলো ভারত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2022 09:32:50 am

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: 


নিষ্প্রাণ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজ পাত্তা পেলো না ভারতের কাছে। পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে মাত্র ১০০ রানে গুটিয়ে গিয়ে ৮৮ রানে হার মেনেছে তারা। আগে ব্যাট করে ভারত ৭ উইকেটে ১৮৮ রান করে।


যুক্তরাষ্ট্রের লাউডারহিলে আগে ব্যাটিং করতে নেমে ভারত প্রায় দুইশ ছোঁয় শ্রেয়াস আইয়ারের ব্যাটে। ৪০ বলে ৮ চার ও ২ ছয়ে ৬৪ রান করেন তিনি। এছাড়া ২৫ বলে ৩৮ রান করেন দীপক হুদা। শেষ দিকে ১৬ বলে দুটি করে চার ছয়ে ২৮ রান করে অবদান রাখেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। 


ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ওডিন স্মিথ।


লক্ষ্যে নেমে ১৫.৪ ওভারে ১০০ রান করতে সবগুলো উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে ৫৬ শতাংশ রানই এসেছে শিমরন হেটমায়ারের ব্যাটে। ৩৫ বলে ৫ চার ও ৪ ছয়ে ৫৬ রান করেন তিনি। এছাড়া কেবল শামারাহ ব্রুকস (১৩) ও ডেভন থমাস (১০) দুই অঙ্কের ঘরে রান করেন।


সবচেয়ে বেশি চার উইকেট নেন রবি বিষ্ণোয়। তিনটি করে পান অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। ম্যাচসেরা হয়েছেন অক্ষর, ১৫ রান দেন তিনি। পাঁচ ম্যাচের সিরিজের সেরা খেলোয়াড় ভারতের আর্শদীপ সিং, ৭ উইকেট নেন এই পেসার। 



আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৬ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩০ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে