প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

খালার বাসায় বেড়াতে এসে লালসার বলি হালিমা: নিখোঁজের ৮ দিন পর কন্যা শিশুর গলিত লাশ উদ্ধার, আটক-২


হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের ইডেন নুর স্কুলের পাশে জসিমের ভাড়া ঘর থেকে নিখোঁজের ৮ দিন পরে শিশু ফাইজা আকতার হালিম (৮) নামে এক শিশুর গলিত লাশ উদ্ধার করে পুলিশ 


শনিবার (২০ জানুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত শিশু ফাইজা আকতার হালিমা ভোলা জেলার সদর বেলুমিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড কাশেম মাঝির বাড়ির আকবর হোসেনের প্রথম কন্যা সন্তান। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।


স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হত্যার শিকার শিশু হালিমার সাথে কারো কোন শত্রুতা নেই। থাকার কোন কারণও নেই। কেননা তার বাড়ি এখানে না। তবে অন্য কারণে এই শিশুকে হত্যা করা হয় বলে আমাদের ধারণা। যেখানে তার লাশ পাওয়া গেছে সেখানে আমরা কতবার দেখেছি। কোন কিছু ছিলো না। তবে এই এলাকাটি থানা থেকে বেশ দূরে হওয়ার কারণে সব ধরনের অপরাধ সংঘটিত হয়। 


তারা আরও জানান, বেশ কিছু দিন আগে বাঁশখালীর এক যুবক নিহত শিশু ফাইজা আকতার হালিমার ছোট বোনকে ধর্ষণ করতে চেষ্টা করে। পরে জানা জানি হলে তার খালাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ধামাচাপা দেয়। এবারও সেই একই কাহিনি বলে তাদের ধারণা। 


শিশু হালিমার বাবা আকবর বলেন, আমার মেয়ে কে ধর্ষণের পরে হত্যা করেছে। আমি মেয়ে হত্যার বিচার চাই। 

তিনি আরও বলেন, গত ১২ জানুয়ারী সকালে সে নিখোঁজ হয়। এরপর হাটহাজারী মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেছি। তারপরও মেয়ে কে জীবিত ফেলাম না।

শনিবার  (২০ জানুয়ারী) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার ১৪ নং শিকারপুর ইউপির ২ নং ওয়াডস্থ  পূর্ব শিকারপুরের চন্দ্রবিলস্থ ইডেন নুর ইনস্টিটিউট অব টেকনোলজি নামক প্রতিষ্ঠানের পিছন থেকে লাশটি উদ্ধার করা হয়। 


শিশু হালিমার জেঠা জসিম বলেন, গত দেড় মাস পূর্বে হালিমা ও তার ছোট বোন মায়ের সাথে বড় খালার বাসা ১৪ নং শিকারপুর ইউপির পশ্চিম শিকারপুরস্থ ১ নং ওয়ার্ডের কলাবাগান এলাকার জসিমের ভাড়া বাসায় বেড়াতে আসে। এর মধ্যে গত ১১ জানুয়ারী সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ হয় আমার ছোট ভাই আকবর হোসেনের বড় মেয়ে ফাইজা আকতার হালিমা। এই দিন অনেক খোঁজাখুঁজির পরও কোন সন্ধান না পেয়ে গত ১২ জানুয়ারী হাটহাজারী মডেল থানায় আমার ভাই একটি ডায়েরি করেন। আজ যেখানে আমার ভাতিজির লাশ পাওয়া গেছে সেখানে পুলিশ ও আমরা সবাই খুঁজেছি কিন্তু পায়নি। এখন ডাযেরি করার ৯ দিন পর উল্লেখিত স্থানে আমার ভাতিজির লাশ পাওয়া যায়। 



হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার গোফরানুল হক বলেন, শিশু ফাইজা আকতার হালিম নামে শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়। জঙ্গলের ঝোপে শিশুর গলিত লাশ উদ্ধারের সময় গায়ে কোন কিছু ছিল না। 


তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানা পুলিশ এ শনিবার রাত ৮ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 


হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান লাশ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করে শনিবার রাত ১০ টার দিকে এ প্রতিবেদক কে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটা মার্ডার। তবে ময়নাতদন্তের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে।  তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম বলা যাচ্ছে না, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে আর এ ঘটনায় মার্ডার মামলা করা হবে।

Tag
আরও খবর