জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

মাদারগঞ্জের ছাত্র নেতা হান্নানের সহযোগিতায় হারানো ছেলে কে ফিরে পেলো বাবা মা

গত ১৯ মাস পূর্বে টাঙ্গাইল থেকে হারানো ভারসাম্যহীন জুয়েল কে পরিবারের কাছে হস্তান্তর করলেন মাদারগঞ্জের ছাত্র নেতা হান্নান সরকার৷ মাদারগঞ্জে কয়েক মাস যাবৎ বিভিন্ন এলাকায় ঘুরাঘুরি করছিলেন মানসিক ভারসাম্যহীন জুয়েল হোসেন (৪০)৷ মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নে কিছু দিন চলাফেরা করা অবস্থায় মানবিক দৃষ্টিতে নজরে আসে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হান্নান সরকারের৷ ২/৩ দিন বিভিন্ন ভাবে চেষ্টা করে জুয়েলের কাছ থেকে তার ঠিকানা জানতে পারেন৷ এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হান্নান সরকার জানান, তার ( জুয়েলের)  চলাফেরায় মনে হয়েছে সে একজন  ভারসাম্যহীন, তার পর অনেক চেষ্টা করে তার সাথে নানান কৌশলে কথা বলে তার ঠিকানা জানলাম পরে টাঙ্গাইলের প্রশাসন এবং পরিচিত পুলিশ সদস্যের সাথে কথা বলে ঐ থানার ওসি, স্থানীয় চেয়ারম্যান এবং  মেম্বারের সাথে যোগাযোগের মাধ্যমে জুয়েলের আত্মীয় স্বজনরা চলে আসে আমাদের মাদারগঞ্জে৷ পরে বেতাগা বড় মসজিদ প্রাঙ্গন থেকে জুয়েলের বাবা মোঃ আনোয়ার হোসেন, মা মোছাঃ জরিনা বেগম, বোন, এবং প্রতিবেশী চাচা অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ সেলিম মিয়ার হাতে জুয়েলকে হস্তান্তর করা হয়৷ এরকম মানবিক কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে করি বলে জানিয়েছেন ছাত্র নেতা হান্নান৷ এ সময়  বেতাগা ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সেলিম মিয়া, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ 

Tag
আরও খবর




deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে