আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল পীরগাছা কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ন্যাম সম্মেলনে জাতীয় বক্তব্য রাখবেন পররাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-01-2024 01:15:08 am

পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ গতকাল শুক্রবার (স্থানীয় সময়) উগান্ডার রাজধানী কাম্পালায় ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। গতকাল শনিবার ঢাকায় প্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি ন্যাম শীর্ষ সম্মেলন এবং জি-৭৭-এর তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের জাতীয় বক্তব্য প্রদান করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ১৯ থেকে ২০ জানুয়ারি জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলনে এবং ২১-২২ জানুয়ারি জি-৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।


এছাড়া তিনি এ সময়ে বেশ কয়েকটি দেশের পররাষ্ট্র মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘ মহাসচিব ও কমনওয়েলথ মহাসচিবের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের নতুন চেয়ার হিসেবে উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি ন্যাম শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন। শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আজারবাইজানের প্রেসিডেন্ট, ন্যাম-এর বিদায়ী চেয়ার, সাধারণ পরিষদের সভাপতি, গ্রুপ-৭৭ ও চীনের সভাপতি হিসেবে কিউবার ভাইস প্রেসিডেন্ট এবং বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর প্রতিনিধিরা বক্তৃতা করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উগান্ডার প্রেসিডেন্টের দেওয়া রাষ্ট্রীয় ভোজসভায়ও যোগ দেন। ড. হাছানের সঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রয়েছেন, যিনি ন্যাম-এর মন্ত্রী পর্যায়ের এবং ঊর্ধ্বতন দাপ্তরিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এছাড়াও রয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ।

আরও খবর






6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৪ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে