গড়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, আতঙ্কে পাংশার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মানুষ শ্রীমঙ্গলে যুব মজলিস নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিস মক্কা মহানগরী শাখার সেক্রেটারির মতবিনিময় শার্শার বাগআঁচড়া আকিজ গ্রুপের ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত গোয়ালন্দে পদ্মায় ৫২টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে ধ্বংস শ্রীমঙ্গলে রিসোর্টে গোপনে গেস্টের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা সেই মেঘমালতি এখন বেলাশেষে রিসোর্ট সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয় : বাংলাদেশ ব্যাংক সার্ককে আরও গতিশীল ও কার্যকর করার পক্ষে বাংলাদেশ-মালদ্বীপ শিয়াল ঠেকাতে জিআই তারে বিদ্যুৎ সঞ্চালন, সেই ফাঁদেই প্রাণ গেল খামারির লাখাইয়ে টানা বৃষ্টির কারনে উর্দুমুখী সবজি বাজার, ক্রেতাদের মাথায় হাত। মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য শাবিপ্রবিতে নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রেশার্স ওয়েলকাম অ্যান্ড অ্যালামনাই মিট অনুষ্ঠিত শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নারী ৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার রামপালে  খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা চীনের পরিদর্শন বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি উপকূলের শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন আদমদীঘিতে ৫৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার - ১ তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান কোচ নিয়োগ পরীক্ষায় ফেল, ফের বিজ্ঞপ্তি বিসিবির দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

কক্সবাজার র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

কক্সবাজারের শহরে নাজিরারটেক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও তাজা কার্তুজসহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব ১৫।

শুক্রবার (১৮ জানুয়ারি ) দিবাগত সাড়ে ১২ টার দিকে রাতে র‌্যাব -১৫ এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব -১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

তিনি জানান, কক্সবাজার পৌরসভার ০১নং ওয়ার্ডের নাজিরারটেক চরপাড়া এলাকায় বালুরচরের মধ্যে একটি ডাকাত দল দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সমবেত হয়ে ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি রাত ১২ ঘটিকার সময় র‍্যাব -১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত চক্রটি র‍্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ চারিদিকে দৌড়ে পলায়নের চেষ্টাকালে চক্রের ০৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং চক্রের ০২ জন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ডাকাত চক্রের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি একনালা বন্দুক, ০২টি এলজি, ০৯টি তাজা কার্তুজ, ০২টি দামা, ০১টি রাম দা, ০৪টি বাটন ও ০১টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের সোনা দিয়া এলাকার নুরু মিয়া ছেলে সৈয়দুল করিম, কৈয়ারবিল ইউনিয়নের বড় গোপ এলাকার আলমের ছেলে দেলোয়ার,বড় খোপ ইউনিয়নের মাদবর পাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে পারভেজ আলম, ধলকাটা ইউনিয়নের বেগুন বুনিয়া এলাকার আক্তার হোসাইন ছেলে রুহুল কাদের,চৌফলদন্ডী ইউনিয়নের ঘোনার পাড়া এলাকার মৃত নুরুল হক ছেলে মোঃ আবদুল মাবুদ,মহেশখালীর সোনা দিয়া এলাকার নবীর হোসেন ছেলে মোঃ সাগর ও মহেশখালী ধলকাটা ইউনিয়নের বেগুন বুনিয়া এলাকার মৃত হাজী আবু তাহের হাফেজ এছাম উদ্দিন হাফেজ আব্দুল্লাহ।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ডাকাত চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।

Tag
আরও খবর