কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন


মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোহাঃ খালিদ হোসেন বৃহস্পতিবার বিকাল ৪ টায় ভার্চুয়ালি স্টেট অব আর্ট ডিবেটিং ক্লাবের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনকালে অনলাইন প্লাটফর্মে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল জব্বার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরবিন্দ বিশ্বাস। 

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার মোরেলগঞ্জ ডিবেটিং ক্লাবকে আন্তর্জাতিক ভাষা চর্চার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার  লক্ষ্যে গ্রামের প্রত্যন্ত ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের আধুনিক সুযোগ সুবিধা প্রদানের জন্য জেলা প্রশাসনের অর্থায়নে উপজেলা প্রশাসন মোরেলগঞ্জ ' স্টেট অব আর্ট ডিবেটিং ক্লাব' স্থাপন করেছে। উপকূলীয় ও দূর্গম এলাকায় অবস্থিত বিদ্যালয়সমূহে আন্তর্জাতিক ভাষা শিক্ষা কার্যক্রম পৌঁছে দেওয়া ও অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা; এবং জনমিতিক লভ্যাংশ আহরণের লক্ষ্যে সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য আধুনিক ও সমতাভিত্তিক আন্তর্জাতিক ভাষা শিক্ষা কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে এটি  স্থাপিত হয়েছে।
বৃটিশ কাউন্সিল কর্তৃক প্রশিক্ষিত পাঁচ জন শিক্ষক দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে প্রান্তিক শিক্ষার্থীদের ডিবেটিং এবং আন্তর্জাতিক ভাষা শিখানো এর উদ্দেশ্য। ইতোপূর্বে, স্থানীয় সংসদ সদস্যের অর্থায়নে মোট ৮৭৪টি ডিকশনারি প্রদান করা হয়েছে যার মধ্যে ৪৩৭টি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি এবং বাংলা একাডেমি ডিকশনারি রয়েছে। পাশাপাশি, উপজেলার সকল ইংরেজি বিষয়ক শিক্ষকদের ০৩দিন ব্যাপী টিওটি (ট্রেইনিং অফ দ্যা ট্রেইনার্স) প্রশিক্ষণ প্রদান করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ খালিদ হোসেন প্রতিবেদককে জানান “এই ডিবেটিং ক্লাব প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের আন্তর্জাতিক ভাষাগত দক্ষতা বৃদ্ধি করবে বলে আমি মনে করি। এটা একটি অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রম”।  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মোঃ আব্দুল জব্বার জানান যে, “এই আইকনিক ডিবেটিং ক্লাবটি গ্রামের শিক্ষার্থী ও শহরের শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি চর্চার বিদ্যমান বৈষম্য হ্রাস করবে। এই উদ্যোগ ২০৪১ সালের মধ্যে জনমিতিক লভ্যাংশ আহরণে সহায়ক ভূমিকা পালন করবে”। উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান জানান “ডিবেটিং ক্লাবটি বঞ্চিত শিক্ষার্থীদের জন্য অনন্য সুযোগ সৃষ্টি করবে। আমরা দৈনন্দিন শিক্ষা কার্যক্রম ও ডিবেটিং কার্যক্রম ইউটিউব চ্যানেল ও সোস্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করবো যাতে সকল শিক্ষার্থী এই শিক্ষার সুযোগ পাবে।' 
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি এ্যাডভোকেট শাহ-ই- আলম বাচ্চু জানান, উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত পদক্ষেপটি শিক্ষার পরিবেশ এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে”। উপজেলা শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।



Tag
আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে