নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনির অনার্স পড়ুয়া মেহেদী বাঁচতে চাই ॥ সাহায্যের আবেদন

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের কৃষক পরিবারের সন্তান ও খুলনা সরকারী ব্রজলাল (বিএল) কলেজ এর অনার্স প্রথম বর্ষের ছাত্র মেহেদী হাসান দূরারোগ্য ব্যাধি “হেপাটাইটিস বি ভাইরাস” এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ডিসেম্বর সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তার শরীরে এ দূরারোগ্য ব্যাধি “হেপাটাইটিস বি ভাইরাস” ধরা পড়ে। বর্তমানে সে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন আছে। তার চিকিৎসার জন্য প্রচুর পরিমান অর্থ খরচ হচ্ছে যা বর্তমানে তার দরিদ্র পরিবারের পক্ষ থেকে যোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই তার চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সংস্থা বা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়েছে। উপজেলার কচুয়া গ্রামের দরিদ্র কৃষক জাহাঙ্গীর আলমের ছেলে মেহেদী হাসান (২১) ২০২০ সালে গাবতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। এরপর সাতক্ষীরা সরকারী কলেজে ভর্তি হয়ে ২০২২ সালে বিজ্ঞান বিভাগ নিয়ে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। বর্তমানে সে খুলনা সরকারী ব্রজলাল (বিএল) কলেজ এ অনার্স প্রথম বর্ষে অধ্যায়ন করছে। দরিদ্র পরিবারের সন্তান মেহেদী হাসান পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সরকারী চাকরির জন্য চেষ্টা করতে থাকে। তারই ধারাবাহিকতায় সে বিমান বাহিনীতে এ্যাডমিশনের লক্ষে ঢাকায় অনির্বাণ একাডেমীতে কোচিং করার জন্য ঢাকাতে অবস্থান করা কালে গত ২৪ ডিসেম্বর বিকালে অসুস্থ হয়ে পড়ে। এসময় তাকে ঢাকায় সেনা ক্যাম্পের ভিতরে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা করার পর তার শরীরে “হেপাটাইটিস বি ভাইরাস” ধরা পড়ে। তারপর তাকে সেখান থেকে নিয়ে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে মেধাবী ছাত্র মেহেদী হাসান সেখানে চিকিৎসাধীন আছে। এদিকে, দরিদ্র কৃষক পরিবারের দুই ছেলের মধ্যে ছোট ছেলের চিকিসার জন্য তার পিতা ইতিমধ্যে সহায় সম্বল বিক্রি করে ফেলেছেন। কিন্তু তার সুস্থ করে তুলতে আরও কয়েক লক্ষ টাকা প্রয়োজন। যে টাকা তার পরিবারের পক্ষ থেকে যোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই তার চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সংস্থা বা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়েছে। তার চিকিৎসার সাহয্যে পাঠানো বা পরিবারের সাথে কথা বলার জন্য তার বাবার মোবাইল নম্বর ০১৮৬১-৩৮৯৪০০ (বিকাশ/নগদ) এই নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ পক্ষ থেকে অনরোধ জানানো হয়েছে।

Tag
আরও খবর