নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে সমবায় সমিতির কোটি কোটি ব্যক্তিগত হিসাব নম্বরে।নেই কোন তদারকির ব্যবস্থা।

আশাশুনি উপজেলায় সমবায় সমিতির নামে আইন বহির্ভূতভাবে  ঋণ দিয়ে কিস্তি আদায়ের মাধ্যমে চলছে রমরমা সুদের ব্যবসা। শতকরা ২০-৩০ টাকা পর্যন্ত সুদ আদায়সহ বার্ষিক মেয়াদের পরিবর্তে মাসিক মেয়াদে সুদাসল আদায় করা হচ্ছে।স্থানীয় গ্রাহকেরা এসব সমিতির খপ্পরে পড়ে অতিরিক্ত সুদ দিয়ে দিশেহারা হয়ে পড়ছেন। এসব সমিতির খপ্পরে পড়ে বিশেষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। সমবায় সমিতির নামে এসব এনজিওর খপ্পরে পড়ে স্বল্প সময়ের ঋণ পরিশোধের ফলে পুঁজি হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়ছেন অনেকে।দেখা গেছে, সমবায়ের লাইসেন্স নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজারে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য এনজিও। তাঁরা মেয়াদি আমানতসহ চড়া সুদে তাঁদের সমিতির বাইরেও বিভিন্ন লোককে দিচ্ছেন ঋণ। খালি চেকে স্বাক্ষর রেখে তাঁদের ঋণ দেওয়ার ঘটনা এ উপজেলায় খোলামেলা।অভিযোগ রয়েছে সমবায়ের আদলে গড়ে ওঠা এসব এনজিওগুলো সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের ম্যানেজ করে সমিতি চালাচ্ছেন।আশাশুনির বুধহাটা বাজারে  সমবায়ের লাইসেন্স নিয়ে লাখপতি অফারের ব্যানার টানিয়ে প্রলোভন দেখিয়ে পাঁচ বছর, সাত বছর, দশ বছর মেয়াদি আমানত সংগ্রহ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিযে প্রগতি ঋনদান সঞ্চয় প্রকল্পের পেিচালক প্রাননাথ দাশ পালিযেছে।বিপাকে পড়েছে সাধারন কর্মচারীরা ও আমানত কারীরা।  এর পরেও আশাশুনির বিভিন্ন এলাকায় এখনও ব্যাংকিং প্রক্রিয়ায় আদলে বহু স্থানীয় সমবায় সমিতি লেন দেন করছেন।জনসাধারনকে প্রলুব্ধ করে লাখে ১৫০০ থেকে দুই হাজ্ওা টাকা লভ্যাংশ দেওয়ার। অনেকে বলেন ,লাখপতি অফার দিয়ে গ্রামের সাধারণ মানুষদের কাছ থেকে মেয়াদি আমানত সংগ্রহ করে ডিপিএস করাচ্ছেন ও লক্ষ লক্ষ টাকার আমানত সংগ্রহ করেছেন।দেখা গেছে, উপজেলার বুধহাটা  বাজারে করিম সুপার মার্কেটে সামনে নানান মনোহারী স্লোগান দিয়ে অফিস খুলে সুদের ব্যবসা চালাচ্ছে অনেক নিবন্ধনীন সমবায় সমিতি।কিন্ত এদের দেখে না ধেখার অভিনয় করছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।উল্লেখ্য, সমবায় সমিতি আইন (২০০১) বলা হয়েছে, নিবন্ধন ব্যতীত সমবায় শব্দ ব্যবহার নিষিদ্ধ। (১) এই আইনের অধীন সমবায় সমিতি হিসাবে নিবন্ধিত না হইলে কোন ব্যক্তি, ব্যক্তিসংঘ, সংগঠন বা সমিতি উহার নামের অংশ হিসাবে সমবায় বা কো-অপারেটিভ শব্দ ব্যবহার করিবে না। (২) সমিতির নিবন্ধিত নাম ব্যতীত সমিতির সাইন বোর্ড, বিল বোর্ড বা প্রচারপত্রে অন্য কোন নাম বা শব্দ ব্যবহার করা যাইবে না। (৪) কোন ব্যক্তি এই ধারার কোন বিধান লঙ্ঘন করিলে অনধিক ৭ (সাত) বৎসর কারাদন্ড- বা অন্যূন ১০ (দশ) লক্ষ টাকা অর্থদন্ড- বা উভয়দন্ডে দন্ডনীয় হবে বলে আইনে বলা হয়েছে।

Tag
আরও খবর