ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে বাণিজ্যি মেলা শুরু


 পুলিশ  নারী কল্যাণ সমিতি (পুনাক), হবিগঞ্জ এর উদ্যোগে মাসব্যাপী শিল্প-পণ্য মেলা-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।  

 গতকাল (শুক্রবার) সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), হবিগঞ্জ এর উদ্যোগে ও বাংলাদেশ বেনারশী মসলিন এন্ড জামদানী সোসাইটি এর সার্বিক ব্যবস্থাপনায় মাসব্যাপী শিল্প-পণ্য মেলা-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে পুনাক সভানেত্রী তাহেরা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ জাহির। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি। 

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ পুনাক ও তাহেরা রহমান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলা পুনাকের বিভিন্ন কার্যক্রমের উপর একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। 

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে মেলার সার্বিক সফলতা কামনা করেন।

হবিগঞ্জ পুনাক পরিবারের সদস্যসহ গ্রামীন নারীদের তৈরী হস্তশিল্পের বিভিন্ন সামগ্রীর পাশাপাশি মৃৎ, চারু-কারু, প্রসাধনী, পোশাক-গার্মেন্টস, কোকারিজ, খাদ্য সামগ্রী ইত্যাদি পণ্যের বাহারী সাজে শতাধিক ষ্টল নিয়ে হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে বৃহৎ আয়োজনে এ মেলা শুরু হয়েছে। নাগরদোলা, টয় ট্রেন-সহ শিশুদের জন্য বিভিন্ন মনোরঞ্জনে রয়েছে নানা আয়োজন।  

এ সময় অতিথিরা বলেন, দেশে করোনা মহামারীর সময়ে হবিগঞ্জ জেলাবাসীদের বিনোদনের ব্যবস্থা না থাকায় এই ধরনের আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন পণ্যের বাহারি শতাধিক স্টল রয়েছে, কেনাকাটার পাশাপাশি শিশু কিশোরদের সুস্থ বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। সবাইকে মেলায় আসার জন্য এবং মাসব্যাপী মেলার সাফল্যের জন্য হবিগঞ্জবাসীর সহযোগিতার আহবান জানান তিনি।

হবিগঞ্জ জেলা পুনাকের সভানেত্রী তাহেরা রহমান বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) হবিগঞ্জ এর আয়োজনে মাস ব্যাপী শিল্প-পণ্য মেলা-২০২২ এ নারীদের তৈরী বিভিন্ন প্রকার হস্তশিল্পের প্রদর্শনীর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা-সহ গ্রামীন ও আধুনিক সামগ্রীর প্রদর্শনী ও ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। মেলায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করেন। এলাকার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বিভিন্ন সমৃদ্ধ পণ্যের সমাহার রয়েছে।’ তিনি এ মেলায় স্বপরিবারে সকলকে আসার আমন্ত্রণ জানান। 

 পরে পুনাক সভানেত্রী আমন্ত্রিত অতিথিদের নিয়ে মেলার পুনাক স্টলসহ বিভিন্ন স্টলসমূহ পরিদর্শন করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া  ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর





6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

২ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে