‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এমদাদুল হক চৌধুরী জিয়াদুল নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  বুধবার (২১ এপ্রিল) সকালে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজপাড়া চকগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতের বড় ভাই সদরুল হক চৌধুরী বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় ৩জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, ভুনবীর ইউনিয়নের রাজপাড়া চকগাঁও গ্রামের মৃত সিজিল মিয়ার পুত্র সাইফুর রহমান (৪৫), লুৎফুর রহমান (৪০) এবং জিয়াউর রহমান। এছাড়া অজ্ঞাত আরো ৩/৪জন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, আমিসহ আমার পরিবার পরিজন ও গ্রামের ১৫/২০ টি পরিবার যে রাস্তা দিয়ে চলাচল করি (বর্তমানে উক্ত রাস্তায় সরকারি রাস্তায় অন্তর্ভুক্ত হয়েছে)। বিবাদীগণ কিছুদিন পরপর উক্ত রাস্তার জমি তাদের বলে দাবি করে রাস্তা বন্ধ করে দেয়। এই বিষয়ে স্থানীয় মুরুব্বিগণ বেশ কয়েকবার বিচার শালিশ করলেও বিবাদীগণ একই ধরনের আচরণ করে আসছিল। সর্বশেষ স্থানীয় মুরুব্বিগণ জরিপকারীর মাধ্যমে মাপ-জোক করে রাস্তার সঠিক সীমানা নির্ধারণ করে দেন এবং আগামীকাল ২২ এপ্রিল তারিখে পুনরায় বসে এ বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত দেন। কিন্তু বিবাদীগণ উক্ত  সিদ্ধান্ত অমান্য করে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময় আমার ভাই এমদাদুল হক চৌধুরী ধান নিয়ে রাইচ মিলে যাবার পথে ভুনবীর ইউনিয়নের রাজপাড়া চকগাঁও গ্রামের রুবেল মিয়ার বাড়ির সামনে বিবাদী সাইফুর রহমান ও তার দুই ভাই মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে৷ আমার ভাইকে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর আহত করে। এসময় ভাই চিৎকার করতে থাকলে আশপাশের লোকজনসহ আমার মানিত কতেক সাক্ষীগণ এগিয়ে এসে বিবাদীগনের কবল থেকে আমার ভাই এমদাদুল হক চৌধুরীকে উদ্ধার করেন। এসময় বিবাদীগণ তাকে প্রাণে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বিবাদীগনের মারধরের ফলে তার প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোনের টাচ ও ডিসপ্লে ভেঙ্গে তার আনুমানিক পাঁচ হাজার টাকার ক্ষতি হয়। আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে বিবাদীগণ পুনরায় আমাদেরকে মারধর করার জন্য ঘটনাস্থলের আশ-পাশে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মহুড়া দিতে থাকলে আমি নিরুপায় হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিবাদীগণ ঘটনাস্থল এর আশ-পাশ থেকে চলে যায়। অতঃপর পুলিশের উপস্থিতিতেই আমি আমার মানিত সাক্ষীগনের সহযোগিতায় আমার ভাই এমদাদুল হক চৌধুরীকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।বর্তমানে আমার ভাই গুরুতর আহত অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। 

হাসপাতালে চিকিৎসাধীন এমদাদুল হক চৌধুরী জিয়াদুল বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে সাইফুর রহমান, লুৎফুর রহমান ও জিয়াউর রহমান দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত সাইফুর রহমান জানান, রাস্তা নিয়ে বাদি পক্ষের সাথে আমাদের বিরোধ চলছে। বাদি পক্ষ সম্পর্কে আমাদের চাচা হন। তবে আজকের ঘটনটানি তুচ্ছ একটি ঘটনা। মারধরের ঘটনাটি সত্য নয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না  বলেন, এ ঘটনায় আহত ব্যক্তির ভাই বাদি হয়ে ৩জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Tag
আরও খবর