নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন

রোহিত-কোহলির প্রত্যাবর্তন ম্যাচে কাল আফগানিস্তানের মুখোমুখি ভারত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-01-2024 12:26:55 pm

রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রত্যাবর্তনের ম্যাচ দিয়েন আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে স্বাগতিক ভারত। এক বছরেরও বেশি সময় পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছেন রোহিত ও কোহলি। সংক্ষিপ্ত ভার্সনে প্রথমবারের মত দ্বিপাক্ষীক সিরিজে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। এই সিরিজকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেও দেখছে দু’দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ^কাপ সেমিফাইনালের পর সংক্ষিপ্ত ফরম্যাটে আর কোন ম্যাচ খেলেননি রোহিত ও কোহলি। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটকে বেশি গুরুত্ব দিয়েছেন তারা। তবে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলের দুই সেরা তারকাকে দলে ফিরিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তবে রোহিত-কোহলির প্রত্যাবর্তন ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা জেগেছে। কারন উত্তর ভারতে এই মুহূর্তে অনেক বেশি ঠান্ডা। বিভিন্ন শহরে সতর্কতা জারি করা হয়েছে। মোহালির তাপমাত্রা ৪-৫ ডিগ্রিতে নেমে যাচ্ছে। তবে ঠান্ডা নিয়ে সমস্যা না হলেও, মূল সমস্যা কুয়াশা। সন্ধ্যার পর থেকে কুয়াশার মাত্রা আরো বেড়ে যায়। মোহালিতে শীতকালে সাধারণত দিবা-রাত্রির ম্যাচ দেওয়া হয় না। এই প্রথম মোহালিতে শীতকালে কোনও টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করা হচ্ছে। কুয়াশায় মাঠের লড়াইয়ে খেলোয়াড়রা নামতে পারে কি-না, সেটি এখন আলোচনার বিষয়।

তবে প্রথম টি-টোয়েন্টিকে সামনে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে ভারত-আফগানিস্তান দুই দলই। ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই আমাদের একমাত্র সিরিজ। এই সিরিজ দিয়ে যতটুকু নিজেদের তৈরি করা যায়। সিরিজ জয়ের জন্যই আমরা মাঠে নামবো।’

আফগানিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়ক ইব্রাহিম জাদরান বলেন, ‘ভারতের বিপক্ষে এই সিরিজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের জন্য দল নিয়ে পরীক্ষার সুযোগ এটি। তবে এই সিরিজটি চ্যালেঞ্জিং হবে। জয়ের জন্য নিজেদের সেরাটা উজার করে দিবো আমরা।’

পিঠের ইনজুরির কারনে ভারত সিরিজ থেকে ছিটকে পড়েছেন আফগানিস্তানের নিয়মিত অধিনায়ক রশিদ খান।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ৫বার মুখোমুখি হয়েছে ভারত-আফগানিস্তান। এরমধ্যে ভারতের জয় ৪টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শুভমান ভিল, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণো, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আভেশ খান ও মুকেশ কুমার।

আফগানিস্তান দল : ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মাদ নবি, করিম জানাত, আজমতুল্লাহ ওমারজাই, শারাফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, ফরিদ আহমাদ, নাভিন-উল-হক, নূর আহমাদ, মোহাম্মাদ সালিম, কাইস আহমেদ, গুলবাদিন নাইব ও রশিদ খান।

আরও খবর





6a361c28d8ff5-200626105048.webp
হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল

১৯ দিন ১৫ ঘন্টা ১১ মিনিট আগে


6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৩৬ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে