কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারে ৩টিতে নৌকা, একটিতে স্বতন্ত্র জয়ী : কে কত ভোট পেলেন

 কক্সবাজারে কয়েকজন প্রার্থীর বর্জনের মধ্যেও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। আর বাকি একটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ।


ভোট গণনা শেষে কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জানা গেছে বহুল আলোচিত কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। দুই উপজেলা মিলে এ আসনটির ১৫৮টি কেন্দ্রের মধ্যে রাত পৌনে ১১টায় ১৫৫টি কেন্দ্রের ফলাফলে হাতঘড়ির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইবরাহিম পেয়েছেন ৮১ হাজার ৯৫৫ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম পেয়েছেন ৫২ হাজার ৮৯৬ ভোট।ভোটের ব্যবধান ২৯ হাজার ৫৯ ভোট। তবে তিনটি কেন্দ্রে গোলযোগের কারণে স্থগিত রাখা হয়েছে ওই কেন্দ্রের ফলাফল। কিন্তু ফলাফল পাওয়া ১৫৫টি কেন্দ্রের ব্যবধান থাকা ভোটের সমপরিমাণ স্থগিত তিনটি কেন্দ্রে ভোট না থাকায় সৈয়দ মোহাম্মদ ইবরাহিমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।


এছাড়া কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ৯৭ হাজার ৩৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনএম প্রার্থী শরিফ বাদশা নোঙ্গর প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৪৯৬ ভোট। ভোটের ব্যবধান ৬২ হাজার ৯০২ ভোট। এ আসন থেকে এ নিয়ে টানা তিনবার এমপি নির্বাচিত হলেন আশেক উল্লাহ রফিক।


কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু ঈদগাঁও) আসন থেকে বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ১ লাখ ৬৭ হাজার ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ পেয়েছেন ২১ হাজার ৯৪৬ ভোট। এ আসন থেকে এ নিয়ে টানা তিনবার এমপি নির্বাচিত হলেন সাইমুম সরওয়ার কমল।


কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার টানা দুইবার জয়ী হয়েছেন। উখিয়া ও টেকনাফের ১০৪টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে শাহীন আক্তার নৌকা প্রতীকে পান ১ লাখ ২২ হাজার ৮০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (ঈগল) মুহাম্মদ নুরুল বশর পেয়েছেন ৩১ হাজার ৭০৭ ভোট।


রবিবার রাতে ভোট গণনা শেষে কক্সবাজারের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বিজয়ীদের নাম ঘোষণা করেন।

Tag
আরও খবর







6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৫ দিন ১৯ ঘন্টা ০ মিনিট আগে