কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

পঞ্চমবার সরকারপ্রধান হচ্ছেন শেখ হাসিনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-01-2024 04:06:05 am

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। বিএনপিসহ সমমনা বিরোধীদের ভোট বর্জন আর পশ্চিমাদের চোখরাঙানির মধ্যেও ভোট করে বিজয় ছিনিয়ে নিল দলটি। ফলে টানা চতুর্থ জয়ে আবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।


জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে গতকাল রোববার দিনভর ভোট গ্রহণ করা হয়। বিকেল থেকে শুরু হয় গণনা। রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন ২২৩টিতে। তাঁদের পরে সবচেয়ে বেশি আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাঁদের দখলে গেছে ৬২টি আসন। আর লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থীরা জিতেছেন ১১টি আসনে। আওয়ামী লীগের শরিক জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি ১টি করে আসন জিতেছে।


এই নির্বাচনে ভোট পড়ার হার তুলনামূলক কম। দিন শেষে নির্বাচন কমিশন বলেছে, সারা দেশে ভোট পড়েছে প্রায় ৪০ শতাংশ। ভোটে আগ্রহের মতো এবার নির্বাচনকেন্দ্রিক সহিংসতাও অন্যবারের তুলনায় কম। যদিও ভোট চলাকালে কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষসহ কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া ভোলার লালমোহনে শনিবার দিবাগত রাতে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় স্ট্রোকে মোস্তাফিজুর রহমান নামের এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। চট্টগ্রাম-১০ আসনে নৌকা ও ফুলকপি প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।


রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভোটকেন্দ্র এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। অনেক আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের পোলিং এজেন্টের দেখা মেলেনি। কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে খোদ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নিজেই বিষয়টি স্বীকার করেছেন।


কিছু জায়গায় জাল ভোট, ব্যালটে সিল মারাসহ বিভিন্ন অভিযোগও উঠেছে। এর মধ্যে জোর করে ব্যালটে সিল মারার অভিযোগে নরসিংদী-৪ আসনের একটি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। কুমিল্লা-৪ আসনের একটি কেন্দ্রেও একই ঘটনা ঘটায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি এবং সিল মারা ব্যালট পেপারগুলো বাতিল করা হয়েছে।


ভোট গ্রহণ চলাকালে এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করা, ব্যালটে সিল মারাসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ৩০ জন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া ফল প্রত্যাখ্যান করেছেন কয়েকজন।

Tag
আরও খবর







6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৫ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে