বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

ড. জান্নাত আরা হেনরী'র শেষ নির্বাচনী জনসভায় মানুষের ঢল

আগামী ৭ জানুয়ারী ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী এবং সিরাজগঞ্জ-২ আসনের (সদর ও কামারখন্দ) উপজেলা আওয়ামী লীগের দলীয় মনোনীত পদ প্রার্থী ড.জান্নাত আরা তালুকদার হেনরীকে নৌকা মার্কায় বিজয় করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) কামারখন্দ উপজেলার আয়োজনে জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ এর আহবানে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. কে. এম. হোসেন আলী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে সিরাজগঞ্জ-২ আসনের সংসদীয় (সদর ও কামারখন্দ) নৌকার  মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী তার বক্তব্যে বলেন,আগামী ৭ই জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আবারো শেখ হাসিনাকে দেশ পরিচালনার সুযোগ দিন। এবং সদর ও কামারখন্দ উপজেলা একটি রোল মডেল হিসেবে গড়ে তুলবো এবং বিভিন্ন কলকারখানা গড়ে তুলে বেকারত্ব দূর করব, আগামীতেও আপনাদের পাশে থেকেছি ভবিষ্যতেও পাশে থেকে আপনাদের জন্য কাজ করে যাব।

অন্যান্যদের মধ্যে সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. বিমল কুমার দাস, যুগ্ম- সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ চৌধুরী পিয়াল,জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, দপ্তর সম্পাদক এ্যাড. রজব আলী সরকার, কামারখন্দ উপজেলা সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা ছাত্রলীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

আরও খবর