বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বছরেও সংস্কার হয়নি রুপাতলী গ্যাস্টারবাইন পাটনিবাড়ি সড়ক, রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত

মাশরাফি কেন মাগুরায়, জানালেন সাকিব

প্রথমবার জাতীয় নির্বাচনের মাঠে সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী তিনি। তার পক্ষে প্রচারণা চালাতে মাগুরায় ছুটে গেছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, রনি তালুকদারের মতো তারকা ক্রিকেটাররা। এবার তাদের নিয়ে সাকিবের নির্বাচনী প্রচারণা করলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।


মাশরাফি নিজেও দ্বিতীয়বারের মতো নির্বাচন করছেন নড়াইল থেকে। তবে নির্বাচনের এমন ব্যস্ততার মাঝেও নিজের এলাকা থেকে তিনি মাগুরায় গিয়ে নির্বাচনী প্রচারণা করলেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবেক জাতীয় ক্রিকেট দলের সতীর্থ সাকিবের পক্ষে। 


বৃহস্পতিবার দুপুরে মাগুরা নোমানী ময়দানে ডাকবাংলাতে পৌঁছান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি। তিনি একবার সংসদ সদস্য নির্বাচিত ও এবার নড়াইল-২ আসনে নৌকার মাঝি। নিজের প্রচারণার মাঝেই একসময়কার ক্রিকেট সতীর্থ সাকিবের পক্ষে সময় বের করে মাগুরায় আসেন ‘ম্যাশ’।


মাশরাফি মাগুরায় আসার আগে বেলা ১১টা থেকে জেলা শহরের ডাকবাংলোতে অবস্থান নেন সাকিব। নির্বাচনের শেষ মুহূর্তে মাশরাফির মাগুরা আসা নিয়ে সকাল থেকেই ছিল মানুষের মাঝে কৌতূহল।


দুপুর সাড়ে ১২টায় সাদা জিপ গাড়িতে মাশরাফি ও তার একটি গাড়িবহর নোমানী ময়দানে পৌঁছালে সাকিবের নির্বাচনী প্রচারণায় সবাই তাকে ডাকবাংলোর ভেতরে নিয়ে যান। এরপর দেড় ঘণ্টা পর সাকিব ও মাশরাফি একসঙ্গে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন।


মাগুরায় আসার ব্যাপারে মাশরাফি সাংবাদিকদের বলেন, সাকিব নতুন আসছে রাজনীতিতে। তাই ভাবলাম ওর কাছে আসা উচিত। নিজের নির্বাচনী প্রচারণা রেখে মাগুরায় এসে কোনো ক্ষতি হলো কি না, এই প্রশ্নে মাশরাফি বলেন, ও (সাকিব) তো নতুন আসছে। আর আমি তো পাঁচ বছর ছিলাম। তাই আমার কাছে কয়েক ঘণ্টা কোনো ক্ষতির কারণ নয়।


মাশরাফি আরও বলেন, মাগুরার প্রতি সড়ক আমি চিনি। এখানকার সবকিছু আমার ভালো চেনা।


মাশরাফির মাগুরায় আসায় নির্বাচনে সাকিবের জন্য কতটুকু সুবিধা হলো, এ প্রশ্নে সাকিব বলেন, মাশরাফি ভাই ও পাপন (নাজমুল হাসান) ভাই দুজনের সঙ্গে আমার কথা হয়েছে। যেহেতু মাশরাফি ভাইয়ের পাঁচ বছরের অভিজ্ঞতা আর পাপন ভাইয়ের অভিজ্ঞতা অনেক দিনের, দুজনের অভিজ্ঞতা কাজে লাগাতে মাগুরায় মাশরাফি ভাইকে আনা। পাপন ভাই রাজনীতির মানুষ। মাশরাফি ও পাপন ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যেহেতু তারা আমার খেলার সঙ্গে সম্পৃক্ত।


এরপর একটি খোলা গাড়িতে করে মাগুরা শহরের নোমানী ময়দান থেকে মাশরাফি, সাকিব ও অন্য তারকা ক্রিকেটাররা শহরের দিকে প্রবেশ করেন। এ সময় তারা রাস্তার পাশে থাকা মানুষকে সাকিবকে ভোট দিতে মাশরাফিকে নৌকার লিফলেট বিতরণ করতে দেখা যায়।


সাকিবের নির্বাচনী প্রচারণায় মাশরাফি মাগুরা শহরে ২০ মিনিট গাড়িতে করে ঘুরে লিফলেট বিতরণ করেন। এরপর তার নির্বাচনী এলাকা পাশের জেলা নড়াইল-২ আসনের উদ্দেশ্য রওনা দেন।

Tag
আরও খবর