কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনি উপজেলা চেয়ারম্যানের সাথে ইউএনও'র শুভেচ্ছা বিনিময়

নতুন বছর ২০২৪ সালকে স্বাগত জানিয়ে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর। বুধবার (৩ জানুয়ারি) দুপুর ১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। 

শুভেচ্ছা বিনিময় কালে উপজেলা নির্বাহী কর্মকর্ত মোঃ রনি আলম নূর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিমের হাতে ২০২৩ সালের বিজয় দিবসের ক্রেস্ট তুলে দেন। এ সময় উপজেল চেয়ারম্যান আলহাজ্ব এ বি এম মোস্তাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় নতুন ভাবে সজ্জিত করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরকে অভিনন্দন জানান এবং সার্বিক বিষয় নিয়ে তার স্বল্প দিনে আশাশুনি উপজেলার অগ্রগতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে ভূয়সী প্রশংসা করেন। শুভেচ্ছা বিনিময় কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর বলেন, আমি আশাশুনি উপজেলায় যোগদানের পর থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের সাথে পরামর্শ করে এবং উপজেলা প্রশাসনকে নিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি আশাকরি সকলের সহযোগিতায় আশাশুনি উপজেলাকে একটি মাদকমুক্ত ও খেলাধুলার পাশাপাশি সুষ্ঠু সামাজিক ও সাংস্কৃতিক বিনোদনের মাধ্যমে নান্দনিক সুন্দর উপজেলা হিসাবে গড়ে তুলব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা পরিষদের সিএ নাজমুল হুদা, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, ইউপি সদস্য আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতা শামীম আনোয়ার উজ্জল সহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Tag
আরও খবর