কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

চাম্পাফুল স্কুলের সংঘর্ষের ঘটনায় ৩ জনকে আসামী করে মামলা দায়ের

চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে বই বিতরণ অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে আশাশুনি থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এক আসামীকে আটক করেছে। আহত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল খায়েরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।আশাশুনি উপজেলার ধান্যহাটি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র আবু সাঈদ সানা বাদী হয়ে দায়েরকৃত মামলা (নং-২ তাং ২/১/২০২৪) সূত্রে জানাগেছে, বাদীর বড় ভাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল খায়ের ১ জানুয়ারি বেলা ১১.৩০ টার দিকে বই বিতরণের প্রস্তুতি গ্রহণকালীন পূর্ব শত্রুতার জেরে আসামী গোদাড়া গ্রামের মৃত রহমতুল্ল সরদারের ছেলে জুলফিকর আযম ও ইয়াছিন আলী (বিদ্যুৎ) এবং একই গ্রামের নজরুল ইসলাম গাইনের ছেলে ফরহাদ আহম্মেদ নয়নসহ অজ্ঞাতনামা ১০/১২ আসামী মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে স্কুলের মধ্যে ঢুকে অশ্লীল গালি গালাজ শুরু করে। তিনি মৌখিক ভাবে প্রতিবাদ করলে আসামীরা তাকে এলোপাতাড়ী মারপিট করে এবং হত্যার উদ্দেশ্যে মাথা, মুখে ও বুকে দা, রড ও ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত ও হাড়ভাঙ্গা জখম করে। তার পকেটে থাকা ৭৮ হাজার টাকা নিয়ে নেয়। এরপর স্টেজ ভাংচুর ও বই বিতরণ অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করে। স্বাক্ষীরাসহ অন্যরা স্কুলের মধ্যে আসলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জীবন নাশের হুমকীসহ ভয়ভীতি দেখিয়ে আসামীরা চলে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে আসামী জুলফিকরকে আটক করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Tag
আরও খবর