নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনি সরকারি কলেজ চত্বরে নৌকার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আশাশুনিতে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী জন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারী) বিকালে আশাশুনি সরকারি কলেজ চত্বরে এ জন সভা অনুষ্ঠিত হয়। 

আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে জন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী নৌকার মাঝি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। সভায় সাবেক এমপি আলহাজ্ব ডাঃ মোখলেছুর রহমান, ডাঃ রুহুল হকের পুত্র ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক স ম হুমায়ুন কবির সুমন, সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি শাহেদুজ্জামান শাহেদ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আর তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে বাংলাদেশের এত উন্নয়ন কখনোই সম্ভব হতো না। স্বাধীনতা বিরোধী একটি চক্র দেশের উন্নয়ন চায় না। তারা জ্বালাও পোড়াও কে ভালবাসে। তাই আমাদের চোখ, কান খোলা রাখতে হবে, স্বাধীনতা বিরোধী চক্রটি কিন্তু বসে নেই। আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে বানচাল করতে তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছে। দেশের উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সকলকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে আবারও দেশের উন্নয়ন করার সুযোগ দেওয়ার জন্য আহবান জানান তিনি।


Tag
আরও খবর