নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

নৌকার বিজয়কে নিশ্চিত করার লক্ষে তুলশীরচরে নির্বাচনী জনসভা....

নৌকার বিজয়কে নিশ্চিত করার লক্ষে তুলশীরচরে নির্বাচনী জনসভা....


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে নির্বাচিত করার লক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১ জানুয়ারী)  বিকালে ৪নং তুলশীরচর ইউনিয়নের টিকরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করেন। তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছাইফুল ইসলামের সভাপতিত্বে জনসভার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা।প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালেহীন রেজা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, জামলপুর জেলা আওয়ামী লীগের সদস্য সিদ্দিকী নাজমুল আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও তুলশীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী দসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে নৌকায় ভোট প্রার্থনা করেন। জনসভায় প্রায় অর্ধ-শতাধিক ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেন। প্রায় ১৫ হাজারেরও অধিক লোক অংশগ্রহণ করেন।

আরও খবর