তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

সরিষাবাড়িতে মাদকাসক্ত ফয়সাল নামে এক যুবকের ফাঁসি দিয়ে আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে ফয়সাল (২৫) নামে মাদকাসক্ত এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

 শনিবার (৩০ ডিসেম্বর) পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া এলাকায় এঘটনা ঘটে। পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান আলী সাধু বিষয়টি নিশ্চিত করেন।।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জানায়, নিহত ফয়সাল বলারদিয়ার এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের কারণে পরিবারের উপর তার অত্যাচার বেড়ে যাওয়ায় তার স্ত্রী ও মা ভয়ে ঢাকায় চলে যায়। পরে সে দাদীর সাথে বাড়ীতেই বসবাস করতেন। শুক্রবার দিবাগত রাতের খাবার খেয়ে ফয়সাল তার ঘরে শুয়ে পড়ে। পরে সকাল বেলায় তার দাদী ফয়সাল কে ডাকলে সে কোন কথা না বলায় দরজার ফাঁকা দিয়ে দেখতে পায় সে ফাঁসিতে ঝুলে আছে। সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নিহতের দাদী মরিয়ম বেওয়া বলেন, ‘রাতের খাবার খেয়ে ফয়সাল তার ঘরে শুয়ে পড়ে। পরে সকালে ফয়সাল কে ডাকলে সে কোন কথা না বলায় দরজার ফাঁকা দিয়ে দেখতে পাই সে ফাঁসিতে ঝুলে আছে।

পৌর কাউন্সিলর শাহজাহান আলী সাধু জানান, ছেলেটি নেশাগ্রস্ত ছিল। তার অত্যাচারে তার মা ও স্ত্রী ঢাকায় চলে যায়। সে বাড়িতে তার দাদীর সাথেই থাকতো। সে গতকাল রাতে তার থাকার ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে সম্ভবত সে নেশার টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যা করেছে।

এ-ঘটনায় সরিষাবাড়ী থানার দায়িত্ব এস.আই আব্দুল হান্নান জানান, ঘটনাস্থলে এসে নিহতের লাশটি উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও খবর