নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ফেনীতে আনসার ও ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় সভা ও মোটরসাইকেল, স্কুটি বিতরণ



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে ফেনীতে ভোট কেন্দ্রে দায়িত্বপালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় সভা ও জেলার বিভিন্ন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকাগণের মাঝে মোটরসাইকেল এবং স্কুটি বিতরণ করা হয়েছে। 


বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা কমান্ড্যান্টের কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। 


সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক ফেনী জেলার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জানে আলম সুফিয়ান পিএএম এর সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য বিভিএমএস, কুমিল্লা রেঞ্জ, কুমিল্লা। 


এসময় প্রধান অতিথি আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচন কেন্দ্রে পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকাসহ দিক নির্দেশনা দেন। 


এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূইয়া, ছাগলনাইয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রাণী হাজারী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, পরশুরাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহেরা খাতুন, ফুলগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুন নাহার মর্জিনা ও জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট বিবি কুলছুম প্রমুখ। 


উল্লেখ্য, ফেনী জেলায় ৬টি উপজেলায় ৩৯৯টি কেন্দ্রে ১২জন করে মোট ৪ হাজার ৭৮৮ জন আনসার সদস্য আগামী ৭ জানুয়ারি নির্বাচনী দায়িত্ব পালন করবে। 


নির্বাচনে দায়িত্ব পালন করতে জেলার ৬টি উপজেলার আনসার ও ভিডিপি  কর্মকর্তাকে ৬টি মোটরসাইকেল ও জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্টসহ জেলার বিভিন্ন উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকাদের মাঝে ৭টি স্কুটির চাবি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। 


অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনাগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা।

Tag
আরও খবর