তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে বিধবার বসতভিটা দখলের অপচেষ্টা

জামালপুরের সরিষাবাড়ীতে এক বিধবার বসতভিটা দখলের অপচেষ্টা করছে আসাদুল্লাহ নামে এক প্রভাবশালী ব্যক্তি। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় বড় পুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ২৫ বছর পূর্বে বগারপাড় গ্রামের মৃত আব্দুল হাকিম তরফদারের ছেলে আসাদুল্লাহ ও আনোয়ার হোসেন তরফদার পোগলদিঘা বিন্যাফৈর মৌজার ১২ শতাংশ জমি ৯০ হাজার টাকায় একই গ্রামের মৃত শামছুল হকের স্ত্রী মতবানুর কাছে বিক্রি করেন।

মতবানু ওই জমির সম্পূর্ণ টাকা পরিশোধ করে জমি দলিল করে দিতে বললে তারা জানান, জমির দলিলাদি ব্যাংকে জমা আছে। এখন তারা জমিটি দলিল করে দিতে পারবেন না। পরে এ বিষয়টি মতবানু এলাকাবাসীকে জানিয়ে জমির দাতাগণের উপস্থিতিতে ওই জমিতে ঘর তুলে বসবাস করে আসছিলেন।

দীর্ঘ ২৫ বছর পর মতবানুর সন্তানরা ওই জমির দলিল করে দিতে বললে জমির অংশীদার আসাদুল্লাহ জানায়, সে তাদের কাছে কোনো জমি বিক্রি করেননি এবং টাকাও নেননি।

পরে মতবানুর সন্তানরা নিরুপায় হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বসান। সেই সালিশিতে আসাদুল্লাহ টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে উল্টো মতবানুর বিরুদ্ধে তার জমি বেদখলের অভিযোগ তুলেন এবং মামলা করার হুমকি দেন।

এদিকে আসাদুল্লাহর ভাই আনোয়ার হোসেন তরফদার বলেন, এই জমিটি আমরা দুই ভাই মিলেই বিধবা মতবানুর কাছে বিক্রি করেছি এবং টাকা নিয়েছি। জমির দলিলাদি ব্যাংকে থাকার কারণে আমরা তখন জমিটি দলিল করে দিতে পারিনি। এখন ব্যাংকের ঋণ পরিশোধ করে দলিলাদি ফেরত এনেছি। তাই আমার অংশটুকু আমি দলিল করে দিতে চাচ্ছি কিন্তু সে তার অংশটুকু দিতে চাচ্ছে না। উল্টো অসহায় পরিবারটিকে মামলা দিয়ে সে হয়রানি করছে। এটি একটি অমানবিক কাজ বলে জানান তিনি।

এ বিষয়ে আসাদুল্লাহর ভাতিজা রাশেদুল ইসলাম বলেন, আমার চাচা বিধবা মতবানুর কাছ থেকে জমির বিক্রির নামে টাকা নিয়েছেন। কিন্তু লিখে দেননি। এটা আমরা আত্মীয়-স্বজন সকলেই জানি। আজ যেটা সে করছে সেটা অমানবিক অন্যায় ও অবিচার।

এ ছাড়াও আসাদুল্লাহর ভাবি চায়না বেগম জানান, আমরা একসঙ্গেই জমি বিক্রির টাকা নিয়েছি। আজ আমাদের অংশটুকু লিখে দিতে চাচ্ছি কিন্তু সে তার অংশটুকু দেবে না। এটা গরিবের সঙ্গে অবিচার ছাড়া আর কিছু নয়।

এ বিষয়ে অভিযুক্ত আসাদুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

আরও খবর