নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনির বিভিন্ন স্থানে এম পি প্রার্থী রুহুল হকের নির্বাচনী জনসভা।

আশাশুনি উপজেলার  আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ আফম রুহুল হকের নির্বাচনী জন সভা মঙ্গলবার বড়দলে অনুষ্ঠিত হয়েছে।  বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল ক্যাম্পাসে এ জন সভা অনুষ্ঠিত হয়। বড়দল ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নৌকার মাঝি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীর সঞ্চালনায় সভায়, স্বাগত বক্তব্য রাখেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। সভায় সাবেক এমপি আলহাজ্ব ডাঃ মোখলেছুর রহমিন, এমপি রুহুল হকের পুত্র প্রকৌশলী জিয়াউল হক সুমন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজোলা আ'লীগের সিনিঃ সহ সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান সাহেদ, ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, হোসেনুজ্জামান হোসেন, দিপংকর কুমার সরকার দিপ, ওমর ছাকি পলাশ, সাবেক চেয়ারম্যান আঃ আলীম মোল্যা, সেলিম রেজা মিলন, শেখ জাকির হোসেন, আব্দুল বাছেত হারুন চৌধুরী, শ্রমিক লীগ সভাপতি ঢালী সামছুল আলম, উপজেলা কৃষক লীগের উপদেষ্টা শেখ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মতিলার সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুরঞ্জন ঢালী, সাধারণ সম্পাদক আঃ রহমান ফকির প্রমুখ। ডাঃ রুহুল হক পরে বড়দল ও জামালনগর গীর্জা ও বড়দিন উপলক্ষে অনুষ্ঠানে যোগদান করে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।অপর দিকে আশাশুনি উপজেলার মিত্র তেঁতুলিয়ায় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে নির্বাচনী জন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  মিত্র তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দিপের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নির্বাচনে নৌকার প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। ছাত্রলীগ নেতা প্রণয় সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, জেলা যুবলীগ সভাপতি আশিকুজ্জামান রিপন, ইউপি সদস্য উজ্জল মিত্র, উত্তম সরকার, রমজান আলী মোড়ল, মৎস্যজীবি লীগ নেতা আঃ সোবহান, কৃষকলীগ সাধারণ সম্পাদক মিজান, ইউনিয়ন আ'লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুছ আলী সানা, জেলা যুব মহিলা লীগ নেত্রী সীমা সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দীন প্রমুখ।

Tag
আরও খবর