তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ঈগলের অফিস ভাঙচুর করায় থানায় মামলা গ্রেপ্তার-১

জামালপুরে সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের ঈগলের নির্বাচনী অফিস ভাঙচুর করায় ও নেতাকর্মীদের মারধর করায় নৌকার ২৫ নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ১নং আসামি রানা সরকার কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সংবাদটি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৫ ডিসেম্বর) রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের সিমলাপল্লী তাড়িয়াপাড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী

মুরাদ হাসানের ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি ,নির্বাচনী অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করা হয়। এতে ঈগল প্রতীকে সমর্থিত অন্তত ১০ নেতাকর্মী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।


এঘটনায় স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের প্রধান নির্বাচনী প্রতিনিধি পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল বাদী হয়ে সরিষাবাড়ী থানায় নৌকা সমর্থিত ২৫জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।


এ ব্যাপারে পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল বলেন, নৌকার সমর্থকরা আমাদের নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করেছে, অফিস ভাঙচুর করেছে এবং আমাদের নেতাকর্মীদের অতর্কিত হামলা করে মারধর করে আহত করেছে। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মামলা দায়ের করছি। আমরা অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচনের আশাবাদী। শেখ হাসিনা আমাদের জননেত্রী। আমরা তার কথা ও দিকনির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল।


এবিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত ওসি মুশফিকুর রহমান বলেন, নির্বাচনে প্রচারণায় বাধা, অফিস ভাঙচুর ও মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও খবর