ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

নাসিরনগরে মসজিদের নিয়মিত মুসল্লি ও মুুরুব্বীদেরকে সম্মাননা প্রদান

বিজয়ের মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ মুসল্লি ও মুুরুব্বী ৪৫ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রাম ফখরে বাঙ্গাল (রঃ) তরুন সংঘের উদ্যোগে জেঠাগ্রাম পূর্বপাড়া মসজিদের ইমাম,মোয়াজ্জিনসহ নিয়মিত মুসল্লী ও মুুরুব্বীদেরকে সম্মাননা প্রদান অনুষ্ঠান জেঠাগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়। তরুন সংঘের সভাপতি কাজী মহিউদ্দিন নাইমের সভাপতিত্বে সাবেক সভাপতি খালেদ রেজা চৌধুরী হৃদয়ের সঞ্চালনায় এই ব্যতিক্রমী মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জেঠাগ্রাম হাফেজিয়া নুরানীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ হুসাইন আহমদ, জেঠাগ্রাম ফখরে বাঙ্গাল (রঃ) তরুন সংঘের উপদেষ্টা সদস্য হুমায়ুন রেজা চৌধুরী, আশার আঞ্চলিক ব্যবস্থাপক জাহাঙ্গীর রেজা চৌধুরী, হাজী আবদেুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ চৌধুরী, মিজান খান, কাজী আবদুল করিম টেনু, তরুন সংঘের সাবেক সভাপতি হাফেজ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোজাহিদ তালুকদার প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তরুন সংঘের সাবেক সভাপতি অজিদুর রহমান। সভায় বক্তারা বলেন মসজিদে নিয়মিত মুসল্লি হিসেবে যে সম্মাননা প্রদান করা হয়েছে এটি একটি মহৎ ব্যতিক্রমী উদ্যোগ। এটি যদি নিয়মিতভাবে প্রদান করা হয় তাহলে যুব সমাজের মধ্যেনামাজ পড়ার অভ্যাস গড়ে উঠবে। অনুষ্ঠানে মসজিদের ইমাম,মোয়াজিনসহ নিয়মিত মুসল্লী ও মুরুব্বী ৪৫ জনকে শাল, টুপি, তহজবি ও আতর দিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ফখরে বাঙ্গাল (রঃ) তরুন সংঘের সদস্যবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফখরে বাঙ্গাল (রঃ) তরুন সংঘের সভাপতি কাজী মহিউদ্দিন নাইম জানান, সংঘের সকল সদস্যসহ এলাকাবাসীর সহায়তায় এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, আলোকিতকরণ, বিনামূল্যে রক্তদান, বৃক্ষ রোপন, ইফতার সামগ্রী বিতরণ, বাৎসরিক তাফসির মাহফিলসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- অব্যাহত রয়েছে। 

Tag
আরও খবর