নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে নৌকা প্রতিকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

আশাশুনিতে আ'লীগের মনোনীত সাতক্ষীরা-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী ডা: আ.ফ.ম রুহুল হকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের নসিমাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রফেসর ডা: আ.ফ.ম রুহুল হক এমপি'র পক্ষে নির্বচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু। বিশিষ্ট সমাজ সেবক ওয়ার্ড আ'লীগের সভাপতি আনারুল হক গাজীর সভাপতিত্ব ও উপজেলা কৃষকলীগের যুগ্ম-সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম বুলু, সাবেক যুবলীগ সভাপতি আ'লীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, যুবলীগ নেতা আলাউদ্দিন লাকি, ইউপি সদস্য আবু হাসান, ওলিউর রহমান ওলু, শাহনাজ পারভীন, ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন, সম্পাদক মেহরাব হোসেন অপি প্রমূখ।
সভায় বক্তাগন বর্তমান সরকারের দীর্ঘ ১৫ বছরের উন্নয়নের ফিরিস্তি উপস্থিত জনগনের কাছে তুলে ধরেন। সাথে সাথে আগামী ৭ জানুয়ারী  দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী প্রফেসর ডা: আ.ফ.ম রুহুল এমপিকে আবারও বিজয়ী করার আহবান জানান।
প্রধান অতিথি আগামী ৩০ ডিসেম্বর শনিবার নাকতাড়া-কালিবাড়ী বাজারে রুহুল হক এমপির উপস্থিতিতে জনসভায় যোগ দেয়ার আহবান জানান। পরে সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন জোয়াদ্দারের নেতৃত্বে ৬ নং ওয়ার্ড হাজরাখালী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নির্বচনী পথসভায় মিলিত হয়।
এছাড়া শুক্রবার বিকালে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কোলায় ইউনিয়ন আ'লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ জাকির়্ হোসেনের নেতৃত্বে পথসভা অনুষ্ঠিত হয়। #


Tag
আরও খবর