ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বগুড়ায় নির্বাচন বর্জনের আহ্বানে বিএনপি'র লিফলেট বিতরণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার আহ্বানে বগুড়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি।
জেলা বিএনপি'র সভাপতি রেজাউল করিম বাদশা ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম এর নেতৃত্বে শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় পৌর শহরের আজিজুল হক কলেজ বটতলা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।
এসময় জেলা বিএনপি'র সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বর্তমান অবৈধ আ'লীগ সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একতরফা নির্বাচনের আয়োজন করেছে। তাই তামাশার নির্বাচন বর্জন করার জন্যই আমরা অসহযোগ আন্দোলন শুরু করেছি। আমাদের দাবি, এ সংসদ ভেঙে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম বলেন, বিএনপি এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে। তাই শেখ হাসিনার এ তামাশার নির্বাচনে জনগণ যেন অংশগ্রহণ না নেয়। সে জন্য ভোটারদের মাঝে এ লিফলেট বিতরণ করা হচ্ছে।
তৃতীয় দিনের এই গণসংযোগে জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, শহর বিএনপি'র সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, বগুড়া জেলা যুবদল নেতা শামীম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর