শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন পীরগাছায় জমি নিয়ে বিরোধে গাছ ও বাঁশঝাড় কেটে ফেলার অভিযোগ লোহাগাড়ায় বিদ্যুতের ভয়াল স্পর্শে হেফজ ছাত্রের মৃত্যু দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট , কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার এক সুদীর্ঘ ইতিহাসের ধারক ও বাহক - এমপি জাহাঙ্গীর আলম ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান হলেন জয়পুরহাটের টুটুল ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার পীরগাছা বিএম কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব হোসেনকে সংবর্ধনা *কক্সবাজার জেলার দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটকের মৃত্যু ঘটানোয় দায়েরকৃত হত্যা মামলার ১নং আসামি গ্রেফতার।* নোয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে গুলি, লাগল সহযোগীর বুকে বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪

ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে প্রশাসন - ডিসি সাইফুল ইসলাম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করে দেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য প্রশাসন সর্বদা কাজ করবে বলে নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং এ নির্বাচনে কোন দলের হয়ে ভোট গ্রহণের সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।

২২ ডিসেম্বর (শুক্রবার) বেলা ১২টায় শিবগঞ্জ উপজেলার শহীদ হাফিজার রহমান মিলনায়তনে বগুড়া সিনিয়র জেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১১০টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

এ সময় তিনি বলেন, কোন কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোরহস্তে দমন করবে। এবার ভোট গ্রহণ কর্মকর্তারা ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভোট গ্রহণ বন্ধ করার ক্ষমতা পাবে। এবারের ভোটে কেন্দ্রে কেন্দ্রে সকালে ব্যালোট পেপার পৌঁছে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টার্নিং অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপএম, পিপিএম, (সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ- সোনাতলা সার্কেল) তানভির হাসান, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ, শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দ, বগুড়া সদর উপজেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন, শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।

Tag
আরও খবর




6a75ee126a0be-070826083914.webp
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

১১ ঘন্টা ১০ মিনিট আগে