নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত

ঈশ্বরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সুমনের সাংবাদিকদের সাথে মতবিনিময়


ঈশ্বরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন শুক্রবার বিকেলে নিজ বাসায় সাংবাদিকেদের সাথে মতবিনিময় করেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে ময়সনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

মতবিনিময় সভায় মাহমুদ হাসান সুমন জানান, অন্যান্য বারের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের পরিবেশ অনেকটাই ভিন্ন। আমার জনপ্রিয়তার কথা ভেবে আমার প্রতিপক্ষ আমার মনোনয়ন যেন বাতিল হয় সেজন্য তারা নির্বাচন কমিশন এবং কোর্টে বারবার আপিল করেছেন। কিন্তু আমার সবকিছু বৈধ থাকায়  প্রতিপক্ষের নোংরামি টিকেনি। এখন মাঠ পর্যায়ে বিভিন্ন রকমের বিভ্রান্তি ছাড়াচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে বদ্ধ পরিকর। নির্বাচন স্বচ্ছ হবে ভেবে প্রতিপক্ষের চিন্তার সীমা নেই। দীর্ঘদিন ঈশ্বরগঞ্জ উন্নয়ন বঞ্চিত থাকার কারনে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে বর্তমান জনপ্রতিনিধির নিকট থেকে ঈশ্বরগঞ্জকে মুক্ত করতে। আসছে নির্বাচনে ঈশ্বরগঞ্জবাসীর কাছে ঈগল প্রতীকে ভোট চেয়ে এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা চেয়েছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, আবু বকর সিদ্দিক দুলাল ভূইয়া, বজলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়ের, উপজেলার সাংবাদিকবৃন্দ।

Tag
আরও খবর



6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

২০ ঘন্টা ৩৪ মিনিট আগে