ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ইসলামপুর আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী আ. লীগ নেতা শাহীন


যাচাই-বাছাইয়ে মনোয়ন বাতিল করার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট দ্বৈত বেঞ্চের আদেশে প্রার্থিতা ফিরে পান শাহীন। এর আগে যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা শাহীনের প্রার্থিতা বাতিল করে দেয়। পরে হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেতে রিট আবেদন করেন শাহীন। তাঁর রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এরশাদ, মো. জুয়েল, অ্যাডভোকেট সামিউল ইসলাম, এ এস এম রেজাউনসহ একদল আইনজীবী।


স্বতন্ত্র প্রার্থী এসএম শাহীনুজ্জামান শাহীনের রিট আবেদন আদালতে শুনানিতে অংশকারী আইনজীবী অ্যাডভোকেট সামিউল ইসলাম বলেন, ' বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. রশির উল্লাহর বেঞ্চের আদেশে প্রার্থিতা ফিরে পান শাহীন। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'স্বতন্ত্র প্রার্থী হাইকোর্টে তাঁর প্রার্থিতা ফেরত পেয়েছেন কি না, এবিষয়ে অফিসিয়ালভাবে এখনো পর্যন্ত কোনো কাগজপত্র পাইনি।' জামালপুর-২ (ইসলামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন বলেন, 'আজ হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছি। মূলত এলাকাবাসীর দাবির প্রেক্ষিতেই প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেছিলাম। এখন নির্বাচনী প্রচারণা চালাবো। প্রার্থিতা ফিরে পাওয়ায় এলাকাবাসী অনেক খুশি হয়েছেন। আশা রাখি, ব্যাপক ভোটের ব্যবধানে আমরা বিজয় হবো।'


স্থানীয় সূত্রে জানা যায়, এসএম শাহীনুজ্জামান শাহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গয়েজ টেস্ট বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য পদে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি ডাক্তার খোরশেদুজ্জামান ট্রাস্ট্রের চেয়ারম্যান হিসেবে এলাকায় বিভিন্ন ধরনের জনসেবামূলক কাজ করছেন। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে শাহীন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মনোনয়ন বঞ্চিত ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহাজাহান আলী মণ্ডল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য জিয়াউল হক জিয়া, জাতীয়  পার্টির মনোনীত দলটির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং বিএনপির বহিস্কৃত নেতা তৃণমূল বিএনপি মনোনীত অ্যাডভোকেট মো. হোসেন রেজা বাবু।


আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ২১ ঘন্টা ৬ মিনিট আগে