বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

সারিয়াকান্দিতে ০৯ জন আটক

বগুড়ার সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান ও গ্রেফতারী পরোয়ানার আসামী সহ মোট ০৯ জনকে আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।
১২ অক্টোবর, ২০২২ (বুধবার) বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশনায় বগুড়া জেলাকে মাদক মুক্ত, চুরি, ছিনতাই রোধের প্রত্যয়ে গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী  ও সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তীর নেতৃত্বে সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম সহ সঙ্গীয় অফিসার ফোর্স সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনাকালে উপজেলার ছাগলধরা গ্রাম থেকে গ্রেফতারী পরোয়ানার আসামী মৃত গনি প্রামাণিকের ছেলে ছমির প্রাং, ছমির প্রামাণিকের মেয়ে সুফিয়া ওরফে ফকুন্নি বেগম, দেবডাঙ্গা গ্রামের মৃত নরেন্দ্রনাথ সরকারের ছেলে সুজন সরকার, ভেলাবাড়ী ইউপি'র ১৮ মাসের সাজা পরোয়ানার আসামী মোহাম্মদ আলীর ছেলে আব্দুর রশিদ ওরফে আবদুল, এবং ফুলবাড়ি গ্রামের আসাব্বর প্রামাণিকের ছেলে পলাশ (৩৫) কে আটক করা হয়।
সারিয়াকান্দি থানা সূত্রে জানা যায়, একই দিনে আলাদা অভিযানে জুয়ার বোড হইতে চৌকিবাড়ি গ্রামের মৃত মনির উদ্দিন ফকিরের ছেলে তোতা ফকির (৬৫) আমজাদ ফকিরের ছেলে মিনহাজ ফকির (৬০), কাটাকালী গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে দুলু প্রাং (৪৫) এবং মৃত ধলু আকন্দের ছেলে রাশিদুল ইসলাম (৩৬) কে গ্রেফতার করে অভিযান পরিচালনাকারী চৌকস দল।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইন মামলায় জুয়ার বোড থেকে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং একইসাথে গ্রেফতারী পরোয়ানা ও ১৮ মাসের সাজা পরোয়ানা আসামীদের আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Tag
আরও খবর