ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

সেনবাগে ৬৭ বছর পূর্বের খরিদা সম্পত্তি জবর -দখলকারীর কাছে হারাতে বসেছেন মোহাম্মদ আহছান উল্যাহ।



নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়নের শ্রীপদ্দি গ্রামের মোঃ আহসান উল্লাহ

বিগত ২২/০২/১৯৫৬ ইং জৈনক রাজকুমারের নিকট হতে ১১৩৪ নং কবলা মূলে শ্রীপদ্দি মৌজার  সিএস জরিপীয় ১৪২ নং খতিয়ান বি এস ২১৫৩ দাগে ১৫.৭৫  শতাংশ ভূমি খরিদ সূত্রের মালিক।

বিগত ৩/৩/ ১৯৯৮ ইং তারিখে প্রদীপ চন্দ্র মজুমদার তপনচন্দ্র মজুমদার  সেন্টু চন্দ্র মজুমদার, ও পিন্টু চন্দ্র মজুমদার  সর্বপিতা মনোরঞ্জন মজুমদারের নিকট হইতে ১৩৭৫ নং কবলা মূলে শ্রীপদ্দি মৌজার বিএস ৩৪৬ নং খতিয়ানের ২১ ৫৩ দাগে ১৬ শতাংশের অন্দরে ১৩ শতাংশ ভূমি খরিদ সূত্রে মালিক।

৩/৩/১৯৮৮ ইং তারিখে মথুরানি মজুমদারের নিকট হইতে ১১৭৪ নং কবলা মূলে শ্রীফুদ্দি মৌজার বিএস ৩৪৬ নং খতিয়ানের ২১৫৪ দাগে ০৯ শতাংশ ভূমি খরিদ সূত্রে মালিক।

৩ টি  দলিল মূলে ৩৭. ৭৫ শতাংশ ভূমি খরিদ সূত্রে মালিক দখলে বিদ্যমান আছেন মোহাম্মদ আহছান উল্লাহ।

উক্ত ভূমিতে হঠাৎ করে ১৬/২/২০২২ ইং তারিখে ১৬৮০ নং কবলায় ২১৫৩ দাগে ১ শতাংশ ভূমি ক্রয় করে জৈনক শেখ আহমদ আহছান উল্লাহর ১৯৫৬ সালের খরিদা সম্পত্তি দখল করার পায়তারাই লিপ্ত হয়।


 আহসান উল্লাহ তার লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলন করে বলেন আমার বিগত ৬৭ বছর পূর্বের সম্পত্তি হঠাৎ করে কেন তার নজরে আসলো এবং কেন সেই জবর দখল করার জন্য পায়তারা করতেছে এটা আমার বোধগম্য নয়।

যেই ১ শতাংশ জমি শেখ আহমদ পিন্টু মজুমদার থেকে ১৬/২/২০২২ ইং তারিখে ক্রয় করে সে সম্পত্তি ও আমার খরিদা সম্পত্তি।


 আমি স্থানীয় চেয়ারম্যান মেম্বার এবং এলাকার গণ্যমান্য সবাইকে বিষয়টি অবহিত করি ।

উক্ত সম্পত্তিতে শেখ আহমদ ১৪৪ ধারা জারি করে এবং নিজেই ২০/১২/২০২৩ ইং  কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে সেখানে কেন অনধিকার প্রবেশ করে সেটি আমার বোধগম্য নয়। এ বিষয়ে আমি স্থানীয় মেম্বার চেয়ারম্যান এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করি।

জমি জবর দখলকারী শেখ আহম্মদ আমাদেরকে হুমকি দিয়ে বলে যে, এ বিষয়ে বাড়াবাড়ি করলে আমাদের মেরে লাশ ঘুম করে ফেলবে।

 আমি উক্ত বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার, নোয়াখালী জেলা প্রশাসক, ভূমি সচিব ভূমিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সহযোগিতা/ হস্তক্ষেপ কামনা করছি।

উক্ত বিষয়ে শেখ আহমদের মুঠোফোনে আলাপ করলে তিনি  জানান আমি খরিদ সূত্রে জমির মালিক হয়েছি। আহছান উল্লাহর ১৯৫৬ সালে জমি ক্রয় করে দখলে আছে আপনি কিভাবে হঠাৎ করে এই জমির মালিক হলেন? উত্তরে  জবাব দেয় আমি ২০২২ সালে সম্পত্তি ক্রয় করি তাহলে এতদিন আপনি কোথায় ছিলেন?

  এই সম্পত্তি জৈনক আহছান উল্লাহ বিগত ৬৭ বছর পূর্বে ক্রয় করে করে ভোগ দখলে আছেন । আপনি কেন এই সম্পত্তি ক্রয় করতে গেলে? এর প্রতি উত্তরে তিনি এলোমেলো কথা বলে পাশ কাটানোর চেষ্টা করে।

এবং সে বলেন আমি নিজেও এই দাগে ২০২২ সালে কিছু  সম্পত্তি ক্রয় করেছি। আহছান উল্লাহ যদিও জমি ক্রয় করেছেন  উনার নামে উক্ত সম্পত্তি খতিয়ানভুক্ত হয়নি।

Tag
আরও খবর