বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গলাচিপ উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই যুগ পরে পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত হলো নৌকা বাইচ

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুই যুগ পরে পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে রমনাবাদ নদীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

নৌকা বাইচে রঙে বেরঙের পোশাক পরে অংশ নেয় পাঁচটি নৌকা দল। এর মধ্যে গলাচিপা পৌরসভার দুটি ও অন্য উপজেলার তিনটি দল ছিল। পুরুষের পাশাপাশি নারীদের নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যায়। এসময় বাইচ দেখতে নদীর দুই পারে হাজারো মানুষের ঢল নামে। 

নৌকা বাইচে প্রথম হয় চর মইসাদি এক্সপ্রেস হলুদ দল। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় টেলিভিশন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন এবং  উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল। উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো: ফেরদৌস আলম খান ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুল সিকদার সহ আরো অনেকে।

উপজেলা প্রশাসন জানায়, প্রতি বছর নৌকা বাইচ প্রতিযোগিতা আরও উৎসবমুখর করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিজয়ের মাসে হারানো ঐতিহ্যটি সামনে আনতে এই আয়োজন। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন ছিলো। তার মধ্যে অন্যতম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও খবর
6b066baec380e-251126110134.webp
অভিযোগ

২ ঘন্টা ৩১ মিনিট আগে