পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

সোনাইমুড়িতে দিনের বেলায় ডাকাতি

সোনাইমুড়ীতে একটি স্বর্ণের দোকানে র্দূর্ধষ ডাকাতি

গ্রীল কেটে ভিতরে ঢুকে প্রায় ৭০ ভরি স্বর্ণ নিয়ে যায়

নোয়াখালীর সোনাইমুড়ীর মোতালেব প্লাজায় আমিন জুয়ের্লাস নামের একটি স্বর্ণের দোকানে র্দূর্ধষ ডাকাতি ঘটনা ঘটেছে।  দিনেদুপুরে একদল ডাকাত দোকানের গ্রীল কেটে ভিতরে ঢুকে প্রায় ৬০-৭০ ভরি স্বর্ণ নিয়ে যায়। 


শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার ৩৮ মিনিটের দিকে উপজেলার সোনাইমুড়ী বাজারের মোতালেব প্লাজার আমিন জুয়ের্লাসে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।  


আমিন জুয়ের্লাসের মালিক সাকায়েত উল্ল্যাহ অভিযোগ করে বলেন, তিনি শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে দোকান থেকে জুমার নামাজ পড়তে মসজিদে যান। ওই সময় এক ব্যক্তি দোকানের তালা কেটে ভিতরে ঢুকে ৬০-৭০ স্বর্ণ নিয়ে যায়।


সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, চুরির একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে।  একজন পাঞ্জাবি পরিহিত লোক চুরি করতেছে। নামাজের সময় ওই ব্যক্তি একটি ব্যাগ হাতে নিয়ে তালা ভেঙ্গে দোকানে ঢুকে যায়। দোকানের মালিক প্রথম বলেছে ৪০-৫০ ভরি স্বর্ণ চুরি হয়েছে।  এখন তিনি বলছেন ৬০-৭০ ভরি স্বর্ণ চুরি হয়েছে।  


ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বর্ণ চুরির ঘটনার ক্লু উদঘাটন কাজ করছে পুলিশ।  


উল্লেখ্য,গত শুক্রবার ৮ ডিসেম্বর ভোরে জেলার কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট পশ্চিম বাজারের এক নৈশ প্রহরীকে হত্যা করে মা-মনি জুয়েলার্স ও নুর জুয়েলার্স নামে দুটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনার এক সপ্তাহ পার না হতেই এমন ঘটনা জেলার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আরও খবর