কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

কক্সবাজার-৩ নৌকার প্রার্থী সংসদ সদস্য কমলকে শোকজ

আচরণবিধি ভাঙার অভিযোগে কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু-ঈদগাহ) আসনের আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমল এমপিকে শুক্রবার (১৫ ডিসেম্বর) শোকজ নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সকালে কক্সবাজারের রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সাইমুম সরওয়ার কমলের বিপুল সংখ্যক সমর্থক মানববন্ধন কর্মসূচির নামে অপর এক স্বতন্ত্র প্রার্থীর উদ্দেশ্যে নানা উস্কানিমূলক স্লোগান দিয়ে হৈ-হুল্লোড় করে। এ সময় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়নপত্রের যাচাই-বাছাইয়ের কাজ চলছিল। মানববন্ধন কর্মসূচির নামে প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়নপত্র বাতিলের দাবিসহ উক্ত প্রার্থীর বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়। পরে পুলিশ এসে মানববন্ধনকারীদের অন্যত্র সরিয়ে দেয়। এমন আচরণের ব্যাখ্যা চেয়ে নোটিশটি দেয়া হয়। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে নোটিশটির জবাব কত দিনের মধ্যে দিতে বলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।


যদিও যাচাই-বাছাই করে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়নপত্র শতকরা এক শতাংশের ভোটারের আবেদনে গড়মিলের কারণে বাতিল ঘোষণা করা হয়েছে। ব্যারিস্টার মিজান সাঈদ জানান, গত ৩০ নভেম্বর একজন প্রার্থীর সমর্থকদের বাধার কারণে তিনি যথাসমেয় মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। পরে উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে গত ১১ ডিসেম্বর তিনি মনোনয়ন দাখিল করেন। শুক্রবার মনোনয়ন বাছাই করে তাকে বাতিল ঘোষণা করা হয়। তিনি এ ব্যাপারে আপিল করবেন বলে জানান

Tag
আরও খবর







6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৫ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে