২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

শেরপুর মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত


শেরপুর জেলা পুলিশের উদ্যোগে বাংলাদেশের জাতীয় ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে "মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা-শুভ উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) বিকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে পুলিশ সুপার, শেরপুর মহোদয়ের পক্ষে মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ খোরশেদ আলম পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত।


এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সাইদুর রহমান, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ  মোঃ এমদাদুল হক,ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ  বছির আহমেদ বাদল, নকলা থানার অফিসার ইনচার্জ মোঃ কাদের মিয়া,

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মানিক দত্ত সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্য ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।


শেরপুর জেলা পুলিশেরর উদ্যোগে আয়োজিত "মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০২৩" এ শেরপুর জেলার পাঁচ থানার পাঁচটি কাবাডি দল নকআউট পর্বের ভিত্তিতে খেলায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় নিদিষ্ট সময়ে শেরপুর সদর থানা কাবাডি দল ৬৫ ও নালিতাবাড়ী থানা কাবাডি দল ১৯ পয়েন্ট অর্জন করে এবং শেরপুর সদর থানা কাবাডি দল জয় লাভ করে।


গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলাকে দেশব্যাপি ছড়িয়ে দিতে শেরপুর জেলা পুলিশের এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০২৩ এর মাহেন্দ্রক্ষণে মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে।

Tag
আরও খবর