ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

সিঁথিতে সিঁদুর দেখে বিয়ের গুঞ্জন, জবাব দিলেন অপু বিশ্বাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-10-2022 11:46:03 am

সংগৃহীত ছবি



◾ বিনোদন ডেস্ক 


অপু বিশ্বাসের এবারের দুর্গাপূজা কেটেছে কলকাতায়। অনেক বছর পর এবার সেখানে পূজা পালন করলেন তিনি। এর আগে ছোটবেলায় একবার মা-বাবার সঙ্গে গিয়েছিলেন। এবার গেছেন ছেলে জয়কে নিয়ে। ছেলেকে নিয়ে শপিং করেছেন, মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন, উত্তর কলকাতার কাঁকরগাছি যুবকবৃন্দ ক্লাবের মণ্ডপে অংশ নিয়েছেন সিঁদুর খেলায়। পূজামণ্ডপে দাঁড়িয়ে কলকাতার কয়েকটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারও দিয়েছেন। ওই সময় অপুর সিঁথিতে ছিল সিঁদুর। 


গত বুধবার নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন অপু। ওই ছবিতেও তাঁর সিঁথিতে সিঁদুর স্পষ্ট। তাঁর সিঁথিতে সিঁদুর দেখে এক পক্ষ প্রশ্ন তুলেছে, তবে কি আবার বিয়ে করেছেন অপু বিশ্বাস? বিষয়টি নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা একটি খবর প্রকাশ করেছে, যার শিরোনাম ‘শাকিব খানের সঙ্গে ডিভোর্সের পরও বিজয়াতে অপুর সিঁথিতে সিঁদুর, ফের লুকিয়ে বিয়ে?


সব মিলিয়ে গুঞ্জনের ডালপালা দিন দিন তীব্র হচ্ছিল। অবশেষে গতকাল সোমবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তাই সিঁদুর পরেছিলাম। তারপর সিঁদুর খেলা ছিল।’ বিষয়টি নিয়ে অযথা গুজব না ছড়িয়ে সবাইকে নিয়মিত বাংলা সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন অপু বিশ্বাস। 


এদিকে আজ অভিনেত্রীর জন্মদিন। প্রথমবারের মতো তাঁর এই উপলক্ষ উদ্‌যাপিত হবে কলকাতায়। সেখানে পরিবারের সঙ্গে জন্মদিনটি পালন করে আগামীকাল ঢাকায় ফিরবেন অপু। তিনি বলেন, ‘এবারই প্রথম জন্মদিনের সময়টা আমি কলকাতায় আছি। এখানে আমার পরিবারের সবাই আছেন। আমার দাদা, বউদি, আমার দিদি, তাঁর সন্তান এবং আমার সন্তান জয়—সবাইকে নিয়ে জন্মদিনটি পালন করব।’


দেশে ফিরে অপু পুরোদমে ব্যস্ত হয়ে পড়বেন ‘লাল শাড়ি’ নিয়ে। তাঁর প্রযোজিত প্রথম সিনেমা এটি। সরকারি অনুদান পাওয়া সিনেমাটি বানাচ্ছেন বন্ধন বিশ্বাস। এরই মধ্যে লাল শাড়ির মহরত হয়ে গেছে। নির্মাতা জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে টাঙ্গাইলে শুরু হবে সিনেমার শুটিং। একটানা শুটিং শেষ করার ইচ্ছা নির্মাতার। এতে মূল ভূমিকায় অভিনয় করছেন অপু। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, সাইমন সাদিক, দোয়েলসহ অনেকে।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩৭ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৪২ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে