চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

১৬ ডিসেম্বর ঢাকায় বড় শোডাউন করবে বিএনপি

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 13-12-2023 06:16:18 am

আগামী ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের আগের দিন ঢাকায় বড় ধরনের শোডাউন করতে চায় বিএনপি। এ জন্য ১৬ ডিসেম্বর রাজধানীতে ‘বিজয় শোভাযাত্রা’ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রতিবছরের মতো এবারও বিজয় দিবসে শোভাযাত্রা করব। এ বিষয়ে আজ-কালের মধ্যে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হবে।


তফসিল অনুযায়ী, ১৭ ডিসেম্বর বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ঠিক তার আগের দিন এ শোভাযাত্রার মধ্য দিয়ে রাজধানীতে বড় ধরনের শোডাউন করতে চায় বিএনপি। গত রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জাতীয় প্রেসক্লাবের সামনে বড় ধরনের জমায়েত করে বিএনপি। ২৯ অক্টোবর থেকে ৪২ দিন পর এমন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে দলটি। বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক আমাদের সময়কে বলেন, চলমান আন্দোলনে নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক গায়েবি মামলা, গ্রেপ্তার, সাজা, হামলা ও হতাহতের ঘটনা ঘটছে। এর মধ্যেও গত রবিবার আত্মগোপনে থাকা নেতাকর্মীরা রাজপথে বেরিয়ে আসেন। এতে দলের নীতিনির্ধারকরা বেশ সন্তুষ্ট। সে বিবেচনায় বিজয় দিবসে আবারও রাজপথে বড় ধরনের শোডাউন করা হবে। 


দলের স্থায়ী কমিটির নেতাদের সূত্রে জানা যায়, ভার্চুয়াল বৈঠকে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয় বিএনপি। এই বৈঠকে পরিস্থিতি বুঝে বিজয় দিবসে শোভাযাত্রা করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। কর্মসূচি চূড়ান্ত হলে তা ঘোষণা দেওয়া হবে। বিজয় শোভাযাত্রা ছাড়া অন্যান্য কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৬ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে