কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনিতে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন রুহুল হক এমপি

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভােটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগ মনাোনীত প্রার্থী অধ্যাপক ডা. আফম রুহুল হক এমপি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মার্কেট ও দোকানে গিয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। 

আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া, হাজিমার্কেট, আমতলা সহ বিভিন্ন বাজার ও স্থানে পায়ে হেটে ভােটারদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। এসময় তিনি বর্তমান সরকারের বাস্তবায়িত অভাবনীয় উন্নয়ন মূলক কর্মকান্ড, জনমানুষের কল্যানে বাস্তবায়িত ও গৃহীত প্রকল্পের তথ্য তুলে ধরে ভোটারদের মাঝে সাতক্ষীরা জেলার উন্নয়নের কথা বর্ণনা করেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। 
তার সফরসঙ্গীদের মধ্যে আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, আশাশুনি উপজেলা কৃষকলীগের উপদেষ্টা শেখ জালাল উদ্দিন, আ'লীগ নেতা শাহাবুদ্দিন সানা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, ইউপি সদস্য আলাউদ্দিন গাজী, সাবেক ইউপি সদস্য জাকির হোসেন, আলহাজ্ব আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা পরিমল, রফিকুল ইসলাম এবং কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর