ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

হামলা হলে মামলা হবেই, ছাড়াছাড়ি নেই: ওবায়দুল কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-12-2023 03:14:07 pm

নির্বাচন ঠেকানোর আন্দোলনের নামে হামলা হলে ছাড় দেওয়া হবে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভায় তিনি এ কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, ‌‘পুলিশ মারবেন, আর এটি বিনা বিচারে থেকে যাবে? এ ঘটনা যারা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হবে না? হামলা আমরা করি না, হামলা করে তারা (বিএনপি)। আর হামলা হলে মামলা হবেই। ছাড়াছাড়ি নেই।’


সেতুমন্ত্রী বলেন, ‘কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে না আসে, তাহলে তো জোর করে আর নির্বাচনে আনা যায় না। পৃথিবীর কোথায় আছে যে ইনকামবেন্ট সরকার হঠাৎ ত্যাগ করে নির্বাচন দেয়? আমাদের দেশে কেন হবে? তারা শেখ হাসিনার পদত্যাগ চায়। তারা মৃত তত্ত্বাবধায়ক সরকার চায়। সারা বিশ্বে যে পদ্ধতিতে নির্বাচন হয়, এখানেও সেই একই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। ২০০৯ সালের পরে শেখ হাসিনা নির্বাচন কমিশনকে স্বাধীন করেছেন। এখন যদি তারা নির্বাচনে না আসে, তাহলে আমরা কি করতে পারি।’


মন্ত্রী আরও বলেন, ‘নির্বাচন উপলক্ষে দলে দলে বৈঠক করব। এখন কি জনসভা ডাক দিয়ে আমরা এগুলো করব? আলোচনার জন্য একটি পরিবেশ লাগে। এ সব আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এটি তো জনসভা ডেকে হবে না, গণমাধ্যম ডেকে হবে না। আলোচনা এভাবেই হয়, অতীতেও হয়েছে। আলোচনা হয়েছে, ১৪ দল হয়েছে, মহাজোট হয়েছে এবং আসন সমঝোতাও হয়েছে। প্রক্রিয়াটা এমনই। আগামী ১৭ তারিখের মধ্যে সব সমাধান হয়ে যাবে। এটা তো আর ঢাকঢোল পিটিয়ে হবে না।’


লোক দেখানো নির্বাচন- বিএনপির এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘যারা এদেশের সংবিধান মানে না, আইনের শাসন মানে না। তারা এ ধরনের কথা বলবেই। এ নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’


নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের নেতাদের অনেকেই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, ব্যস্ত হয়ে যাবেন। তারপরও যারা এ সিটিতে আছেন, শৃঙ্খলা মেনে, আচরণবিধি মেনে দায়িত্ব পালন করবেন। সঙ্গে সঙ্গে সতর্ক পাহারায় থাকতে হবে।’ 


এ নির্বাচনে ভোটার উপস্থিতি অবশ্যই চোখে পড়ার মতো হবে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশের তুলনায় আমরা বিশ্বাস করি এবারের টার্ন-আউট অবশ্যই ভালো হবে। স্বতন্ত্র প্রার্থীরা আছে এবং অন্যান্য ২৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা আশা করি, সারা বাংলাদেশে নির্বাচনের যে সুবাতাস শুরু করেছে, এতটা হবে আমরা ভাবতে পারিনি।’


নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা বদনামের ভাগীদার হতে চাই না। এমন একটি নির্বাচন করব, সারাবিশ্ব যার প্রশংসা করবে। সেরকম নির্বাচন করতে চাই। অতীতে অনেক কথা, অনেকেই বলেছে। নির্বাচন গণতন্ত্রের অগ্রযাত্রা, কোথাও ত্রুটিমুক্ত নয়। আমরা অনেকদূর এগিয়েছি। এবার আরও ভালো একটি নির্বাচন করব, উপহার দেব। এটিই আমাদের শপথ, অঙ্গীকার।’

আরও খবর