কুলিয়ারচরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন আগামীকাল টাংগাইল প্রেস ক্লাব ও এসপি অফিসের সামনে মানববন্ধন বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট

বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিশু "প্রথমা" কে উপহার


সদ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া চাটখিল উপজেলায় তার শেষ কর্ম দিবসে রামনারায়নপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে প্রথম জন্ম নেওয়া শিশু "প্রথমা" কে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেন। 

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১১ ডিসেম্বর (সোমবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া অফিসে "প্রথমা"কে  পিতা মাতার উপস্থিতিতে নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন। 

প্রতিষ্ঠানটিতে দীর্ঘ ৩০ বছর ধরে কোন প্রসব হয়নী। ২০২২ সালে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য পরিবার কল্যান বিভাগ ও রামনারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রসীদ (বাহার) এর সহযোগিতায় কেন্দ্রটি সংস্কার ও মেরামত করার পর প্রথম নরমাল ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়। কিন্তু সেবা প্রদান কারী মিডওয়াইফ কিংবা আয়া না থাকায় সেবা দেওয়া যাচ্ছিলো না। পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজস্ব তহবিল থেকে মিডওয়াইফ ও আয়া নিয়োগ দিয়ে নরমাল ডেলিভারি চালু করেন। মোঃ রাজু ও রুনু আক্তার দম্পতির সেবা কেন্দ্রে নরমাল ডেলিভারিতে একটি কন্যা সন্তান জন্ম নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া জন্ম নেওয়া শিশুটির নাম রাখেন "প্রথমা"।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাড়িতে অদক্ষ ধাত্রী দারা ডেলিভারি না করিয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে প্রশিক্ষিত মিডওয়াইফ দারা নরমাল ডেলিভারি করার জন্য সকলকে অনুরোধ করেন। একই সাথে জনপ্রতিনিধি ও সমাজের বৃত্তবানদের সহযোগিতা হাতকে প্রসারিত করার আহবান জানান। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভুমি) কর্মকর্তা আকিব ওসমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাকির হোসেন। 


Tag
আরও খবর



6b066baec380e-251126110134.webp
অভিযোগ

৩ ঘন্টা ৩৭ মিনিট আগে